
বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছিল আগেই। অপেক্ষাটা ছিল হামজা চৌধুরীর। সেই অপেক্ষাও শেষ হলো। ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা।
শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলারকে নিয়েই আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিয়ে এখন সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষা হামজার। বাংলাদেশের জার্সিতে সবশেষ তিনি খেলেন ৫ জুন সানমারিনোর বিপক্ষে। সেই ম্যাচে স্বাগতিক সানমারিনোকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

বাংলাদেশের ২৩ সদস্যের দলে এবার প্রথমবার জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ ও শুকি ইতফুসা। তাঁদের সঙ্গে হামজার উপস্থিতি দলের আক্রমণ ও মাঝমাঠের শক্তি বাড়ানোর প্রত্যাশা তৈরি করেছে।
হামজার জন্যও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি। এবার ফিফার নতুন এই প্রতিযোগিতায় বাংলাদেশের জার্সিতে আরও এক অধ্যায় শুরু করবেন হামজা।

এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের আশায় কাবাডির নামটা বরাবরই থাকে। কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন। পুরুষ কাবাডিতে সর্বশেষ পদক এসেছিল ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে। সেটা ছিল ব্রোঞ্জ। এরপর চারটি এশিয়ান গেমস পেরিয়ে গেলেও পদকহীন বাংলাদেশ। এবার শুরুতেই টানা দুই জয় সেই অপেক্ষা ঘোচানোর স্বপ্ন দেখাচ্ছে।
১৩ মিনিট আগে
এনসিসিআইএর চলমান তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি পাননি তিনি। দুইবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ। যেটাকে অনেকে বলেন আন্তর্জাতিক বিরতিও। এ সময় ক্লাব ফুটবল বন্ধ থাকে। ফুটবলাররা নিজ নিজ দলের হয়ে খেলতে ব্যস্ত থাকেন। এবারের এই বিরতিতে হামজা চৌধুরী-লিওনেল মেসি-ভিনিসিয়ুস জুনিয়রদের পারফরম্যান্স উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।
২ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেট দলকে তো এমনি এমনি ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয় না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক-কোচ পরিবর্তন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরেও রদবদল হয় হুটহাট করেই। এ কারণেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চান না বলে কদিন আগে উল্লেখ করেছিলেন শাদাব খান।
২ ঘণ্টা আগে