
আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে হারের পর রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অভিযোগের আঙুল তুলেছে মিসর। বিতর্কিত সেই ম্যাচে প্রতিবাদ করে আলোচনায় এসেছেন দলটির কোচ হোসাম হাসান। তাঁর একটি অঙ্গভঙ্গি নিয়ে জোর আলোচনা হচ্ছে।
নাটকীয়তার পর সেই ম্যাচে ৩-২ গোলে হেরে যায় মিসর। ম্যাচের শেষ দিকে হোসাম দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির ভঙ্গি করেন। যা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই জানতে চান, এই অঙ্গভঙ্গির প্রকৃত অর্থ কী। শেষ মুহূর্তে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের সঙ্গে তর্কের সময় হোসাম দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ চিহ্ন দেখান। শুরুতে অনেকে এটাকে প্রতিবাদ কিংবা আবেগপ্রসূত কোনো প্রতিক্রিয়া মনে করলেও, এটা আসলে ফিফার নির্ধারিত বৈষম্যবিরোধী প্রোটোকলের একটি সংকেত।
ফিফার নিয়ম অনুযায়ী, এক্স আকৃতির ভঙ্গি মাঠে সম্ভাব্য বর্ণবাদ বা বৈষম্যের ঘটনার অভিযোগ জানাতে ব্যবহার করা হয়। কোনো খেলোয়াড়, কোচিং স্টাফ কিংবা রেফারি যদি মনে করেন এমন কোনো ঘটনা ঘটেছে, তাহলে এই সংকেতের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে পারেন।
মিশরীয় দলের দাবি, আর্জেন্টিনার তৃতীয় গোল উদযাপনের সময় বর্ণবাদী ঘটনা ঘটেছে বলে মনে করেছিলেন হোসাম। এ কারণেই তিনি রেফারিকে ফিফার বৈষম্যবিরোধী প্রোটোকল চালু করার আহ্বান জানান।
হাত ক্রস করে সংকেত দেওয়ার পাশাপাশি হোসাম বারবার রেফারি লেতেক্সিয়ের কাছে অভিযোগ করেন এবং হস্তক্ষেপের অনুরোধ জানান। তবে ফরাসি রেফারি ম্যাচ বন্ধ করেননি এবং ওই প্রোটোকলও চালু করেননি। প্রতিবাদ অব্যাহত থাকায় শেষ পর্যন্ত হোসামকে হলুদ কার্ড দেখান লেতেক্সিয়ের। আর্জেন্টিনার কোনো খেলোয়াড় মিসরের বিপক্ষে নাটকীয় ওই ম্যাচে বর্ণবাদী মন্তব্য করেছেন—এমন কোনো প্রমাণ বা ভিডিও পাওয়া যায়নি।

অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
৪ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
৪ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৬ ঘণ্টা আগে
ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে
৮ ঘণ্টা আগে