
সম্প্রতি মেক্সিকোর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের আগিরে। শূন্যস্থান পূরণ করতে অবশ্য খুব বেশি সময় নিল না মেক্সিকো ফুটবল ফেডারেশন। দলের প্রধান কোচ হিসেবে রাফায়েল মারকেসের নাম ঘোষণা করেছে সংস্থাটি।
মেক্সিকোর সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার মারকেস এতদিন দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার নিজের গুরু ও সাবেক প্রধান কোচ আগিরের স্থলাভিষিক্ত হলেন এক সময় বার্সেলোনার হয়ে খেলা এই ফুটবলার।
মেক্সিকান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘রাফায়েল মারকেসের এই নিয়োগ একটি সুশৃঙ্খল দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার অংশ।’
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মেক্সিকোকে নিষ্ঠা, নেতৃত্ব ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করার জন্য হাভিয়ের আগিরে এবং তাঁর পুরো কোচিং স্টাফের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের রেখে যাওয়া কঠোর পরিশ্রম, দলের স্বকীয় পরিচয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার স্থায়ী উত্তরাধিকার জাতীয় দলের পরবর্তী অধ্যায়ের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।’
দুই বছর আগে মারকেসকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সময় তাঁকে ভবিষ্যতের প্রধান কোচ হিসেবে প্রস্তুত করার পরিকল্পনা ছিল মেক্সিকান ফুটবল ফেডারেশনের। এবারের বিশ্বকাপের মাঝপথেই সেই পরিকল্পনাই বাস্তবায়ন করল সংস্থাটি। মারকেসের চেয়ে ২০ বছরের বড় আগিরে শুরু থেকেই তাঁকে এই দায়িত্বের জন্য গড়ে তুলছিলেন। লক্ষ্য ছিল ২০৩০ বিশ্বকাপে মেক্সিকোকে নতুন নেতৃত্বে এগিয়ে নেওয়া।
আসতেকা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে হারের পরই মেক্সিকোর দায়িত্ব ছাড়েন আগিরে। ‘এল ভাস্কো’ নামে পরিচিত এই কোচের বিদায়ের মধ্য দিয়েই মারকেসের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলো। মেক্সিকান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মারকেস দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডারের নেতৃত্ব ও অভিজ্ঞতাই এবার মেক্সিকোকে নতুন পথে এগিয়ে নেওয়ার বড় ভরসা।

বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য ড্রয়ের পর দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান। এক আফগান ক্রিকেটারকে কঠিন শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁর নামের পাশে জুটেছে এক ডিমেরিট পয়েন্ট।
২৭ মিনিট আগে
৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
জাতীয় লিগের (এনসিএল) ম্যাচ খেলতে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের চার খেলোয়াড়ের আটটি লাগেজ গায়েব হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাড়া করা কাভার্ড ভ্যানে দলের খেলোয়াড়দের ৫৪টি লাগেজ রাজশাহীতে আনা হচ্ছিল। গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যানটি রাজশাহী এসে পৌঁছায়। তখন
২ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে