ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদের শিকার হওয়া নিয়ে তোলপার পুরো ফুটবল বিশ্ব। কেউ কথা বলছেন ভিনির পক্ষে, কেউ তাঁর বিপক্ষে। থেমে থাকছেন না ভিনি নিজেও। নিজের ওপর বর্ণবাদী আক্রমণের প্রমাণ দিলেন ব্রাজিলের এই স্ট্রাইকার।
নিজের ইনস্টাগ্রামে গত রাতে একটি ভিডিও পোস্ট করেছেন ভিনি। গত এক বছরে তিনি কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন এই ভিডিওতে। দর্শকদের স্লেজিং তো রয়েছেই। তাঁকে উদ্দেশ্য করে মাঠ থেকে ছোড়া হচ্ছে কলা। কৃষ্ণাঙ্গ বাঁদর—এসব বলেও কটূক্তি করা হয়েছে। এমনকি তাঁর মৃত্যু কামনা করে গ্যালারি থেকে স্লোগান দেওয়া হয়েছে। তাঁকে নিয়ে ব্যঙ্গচিত্রও দেখা গেছে মাদ্রিদের রাস্তায়। আর সর্বশেষ ঘটনা মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদী আক্রমণের। এক দর্শক ভিনিসিয়ুসের উদ্দেশে কিছু বলার পর দর্শকের দিকে তেড়ে পাল্টা জবাব দেন ভিনি। দীর্ঘ সময় খেলা বন্ধ রাখা হয়। আর নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন ব্রাজিলের এই স্ট্রাইকার।
সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করার পাশাপাশি ভিনি বলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে। এমন আমি জিজ্ঞেস করব: কয়জন বর্ণবাদীর নাম এবং ছবি ওয়েবসাইটে এসেছে। এর সহজ উত্তর: শূন্য। এমন দুঃখজনক গল্পের কথা কাউকেই বলতে শুনিনি। অথবা সেই ভুয়া লোকদেরও ক্ষমা চাইতে হয়নি।’
ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদী আক্রমণ নিয়ে ম্যাচ শেষ হতে না হতেই শুরু হয় তুমুল আলোচনা। ম্যাচ শেষে ভিনি টুইট করেন, ‘এটা প্রথমবারও না, দ্বিতীয় বার, তৃতীয় বারও না। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। ফেডারেশনও তাই মনে করে। যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। স্প্যানিশদের অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না। কিন্তু আজ আমি বলছি, ব্রাজিল, স্পেন তারা হচ্ছে বর্ণবাদী জাতি। দুর্ভাগ্যজনকভাবে এমন ঘটনা প্রতি সপ্তাহেই ঘটে। আমার কিছুই করার থাকে না তখন। তবে আমি এই বর্ণবাদের শেষ দেখে ছাড়ব।’
ভিনির টুইটের পর পাল্টা টুইট করেন তেবাস। লা লিগা সভাপতি বলেন, ‘লা লিগা বর্ণবাদের বিরুদ্ধে কী করে, এ বিষয়ে তোমাকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। লা লিগার সমালোচনা করার আগে নিজেকে সঠিকভাবে জানা জরুরি। তোমাকে যেন কেউ কাজে লাগাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকা উচিত।’ কথার লড়াইয়ে থেমে না থেকে পাল্টা টুইটে ব্রাজিলের এই স্ট্রাইকার বলেন, ‘বর্ণবাদের সমালোচনা না করে লা লিগার সভাপতি সামাজিক মাধ্যমে আমাকে পাল্টা আক্রমণ করলেন। আপনি যতই না বোঝার ভান করুন, এটা আপনার সুনাম নষ্ট করবে। আপনার পোস্টের কমেন্টগুলো দেখলে অবাক হবেন। নিজেকে গুটিয়ে নেওয়ায় আপনার আর বর্ণবাদের মধ্যে কোনো পার্থক্য রইল না।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে