
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বটে, তবে মেয়েদের সেই জয় খুব একটা আশার আলো দেখায়নি। ৮০ শতাংশ বল পজেশন থাকার পরও একের পর এক সুযোগ নষ্ট হয়েছে, রক্ষণে ফাঁকফোকর ধরা পড়েছে বারবার। সেই হতাশার পারফরম্যান্সের পর গোয়ায় কাল রাত ৮টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার স্পষ্ট স্বীকার করেন, গত ম্যাচে সুযোগগুলো কাজে লাগানো যায়নি। বিশেষ করে উইঙ্গার ঋতুপর্ণার জন্য দিনটা মোটেও পক্ষে ছিল না।। তবে একই সঙ্গে সতর্কও করেন — ভারত সম্পূর্ণ ভিন্ন মাপের দল। বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা জানি একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। গত রাতের ম্যাচের বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেব।’
বুকে ব্যথার কারণে মালদ্বীপ ম্যাচ খেলতে পারেননি ডিফেন্ডার শিউলি আজিম। তাঁর সঙ্গে মিডফিল্ডার মনিকা চাকমাও ফিরছেন ভারত ম্যাচের একাদশে। রক্ষণের দুর্বলতা নিয়ে শিউলি বলেন, ‘কোচ কাজ করছেন। আশা করছি পরের ম্যাচে যে জায়গাগুলোতে ভুল হয়েছে সেগুলো শুধরে ওভারকাম করতে পারব।’
সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে ভারতকে হারানো কঠিন হবে না বলে মনে করেন বাটলার, ‘প্রতিপক্ষকে বোঝাটা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং সেটি ঠিকঠাক কার্যকর করা।’
সেমিফাইনালে প্রতিপক্ষ ভুটান হবে না নেপাল — এই প্রশ্নে নির্লিপ্ত বাটলার, ‘আমার কোনো বিশেষ পছন্দ নেই। টুর্নামেন্ট জিততে হলে যে কোনো পর্যায়ে এই দলগুলোর মুখোমুখি হতেই হবে।’
আগের দুই সাফে ভারতকে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু এবারের ভারত দল আগের চেয়ে অনেক বেশি গোছানো, এটা শিউলি নিজেও মানেন। রেকর্ড নয়, বরং মাঠের পারফরম্যান্সই বলবে ফলাফল।

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
৩ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে