
গ্যালারিতে দর্শকেরা যখন ঠিকমতো বসতেও পারেননি, সেই মুহূর্তে গোল করে আলোচনায় আসেন প্যারাগুয়ের মাতিয়াস গালারসা। গোল ছাড়াও অন্য এক ঘটনায় এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন। মাঠেই রেফারির ঘড়ি ‘মেরে দেওয়ার’ ঘটনায় ভাইরাল প্যারাগুয়ের এই মিডফিল্ডার।
সান ফ্রান্সিসকোতে পরশু সকালে অনুষ্ঠিত তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ইভান বার্তন। ৪৫ মিনিটের সময় খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি থামাতে গিয়ে রেফারি বার্তনের একটি হাতঘড়ি খুলে মাঠে পড়ে যায়। ঘড়িটি মাঠে পড়ে থাকতে দেখে গালারসা তুলে নেন। তবে বার্তোনকে না দিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার কিছুক্ষণ হাতে পরেছিলেন। গালারসার হাতে ঘড়ি পরার দৃশ্য দ্রুত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
গালারসা পরে ঘড়িটি রেফারিকে ফেরত দিয়েছেন। তবে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে কোনো কিছু ভাইরাল হতে তো বেশি সময় লাগে না। রেফারিকে ফেরত দেওয়ার আগেই গালারসার ঘড়ি পরার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঘড়ি ফিরিয়ে দেওয়ার পরও তাই তিনি তুমুল সমালোচিত হয়েছেন।
তুরস্কের বিপক্ষে গালারসার ৬৫ সেকেন্ডে করা গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলদাতা প্যারাগুয়ের এই মিডফিল্ডার। সেই ম্যাচে ৪৫ মিনিটের পর যোগ করা সময়ে মুখ ঢেকে তুরস্ক ডিফেন্ডার মের্ত মুলদুরকে কিছু একটা বলেন মিগুয়েল আলমিরোন। তুর্কি ফুটবলাররা আবেদন করলে রেফারি বার্তন ভিএআরের সহায়তা নিয়েছেন। তাতেই ফিফার নতুন নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখেন আলমিরোন।
১০ জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়ের রক্ষণদুর্গে বারবার হানা দিয়েও গোল আদায় করে নিতে পারেনি তুরস্ক। সান ফ্রান্সিসকোতে শেষ পর্যন্ত ম্যাচটি ১-০ গোলে হেরে তুর্কিদের টুর্নামেন্ট থেকেই বিদায়ঘণ্টা বেজে যায়। কারণ, টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে ‘ডি’ গ্রুপের তুরস্ক।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সিয়াটলে গত রাতে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপের আয়োজকেরা। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে দুই দলেরই পয়েন্ট ৩। কিন্তু গোল ব্যবধানের কারণে অবস্থান ভিন্ন।

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৫ মিনিট আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হেরে কোণঠাসা অবস্থায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল এখন হোয়াইটওয়াশের আশঙ্কায়। শুধু তা-ই নয়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারলে প্রভাব পড়বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরও। ক্যামেরন গ্রিন যেন সেটাই বোঝাতে চাইলেন।
৩ ঘণ্টা আগে