শুধু ভালো ফল বা একটি চমৎকার জিপিএ কি জীবনের চূড়ান্ত সার্থকতা এনে দিতে পারে? বর্তমানের তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে প্রাতিষ্ঠানিক ফল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অপরিহার্য হয়ে উঠেছে বাস্তবমুখী দক্ষতা ও মানসিক দৃঢ়তা। বিশ্ববিদ্যালয়জীবনের সোনালি দিনগুলো শুধু সিজিপিএর পেছনে না ছুটে নিজেকে একজন মানবিক ও দক্ষ ‘ভ্যালু ক্রিয়েটর’ হিসেবে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। মেধা ও মননের মেলবন্ধনে আকাশ ছোঁয়ার স্বপ্নকে ছুঁয়ে ফেলা সম্ভব।
পেশাগত জীবনে প্রবেশের প্রথম চাবিকাঠি হলো আপনার একাডেমিক ফল বা জিপিএ। এটি অবহেলার কোনো সুযোগ নেই; বরং আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রথম স্বীকৃতি হলো এই ফল। তবে মনে রাখবেন, জিপিএ আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছে দিলেও সেখানে টিকে থাকতে এবং নিজেকে প্রমাণ করতে প্রয়োজন আপনার প্রজ্ঞা ও বিশ্লেষণাত্মক ক্ষমতা।
মুখস্থ বিদ্যা দিয়ে সাময়িক পরীক্ষায় ভালো করা যায়, কিন্তু বাস্তব জীবনের জটিল সমস্যার সমাধান করা যায় না। তাই পাঠ্যবইয়ের প্রতিটি বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা করুন। প্রশ্ন করার সাহস রাখুন। আজ ক্লাসে আপনি যে সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শিখছেন, সেটাই আপনার অবচেতন মনে একটি শক্তিশালী পেশাদার ব্যক্তিত্ব গড়ে তুলছে। ভালো ফল এবং গভীর জ্ঞান—দুয়ের সমন্বয়ই আপনাকে প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তুলবে।
বিশ্ববিদ্যালয়জীবন হলো নিজেকে চেনার এবং নিজের শক্তিকে আবিষ্কার করার শ্রেষ্ঠ সময়। পড়াশোনার পাশাপাশি আপনি মানুষ হিসেবে কেমন গড়ে উঠছেন, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। একটি সফল ক্যারিয়ার কিন্তু ভেতরে একজন অসুখী মানুষ—এই সমীকরণ কখনো সার্থকতা এনে দেয় না। চলার পথে প্রত্যাশিত ফল না আসা, ব্যর্থতা কিংবা ব্যক্তিগত সংকটে মন ভাঙবেন না। মনে রাখবেন, প্রতিটি সংকটই আপনার মনস্তাত্ত্বিক শক্তি বৃদ্ধির একেকটি পরীক্ষা। পাশাপাশি ক্যাম্পাসের সহপাঠী, শিক্ষক কিংবা সাধারণ মানুষের সঙ্গে চমৎকার মানবিক সম্পর্ক গড়ে তুলুন। বিনয় ও সহমর্মিতা শিখুন। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই সামাজিক গুণ আগামী দিনে আপনাকে একজন প্রকৃত নেতা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করবে।

আজকের বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। প্রযুক্তির কল্যাণে আজ যে জ্ঞান আপনি শিখছেন, তা কয়েক বছর পর হয়তো পূর্ণতা হারাবে। তাই নিজেকে সব সময় ‘লাইফ-লং লার্নার’ বা আজীবন শিক্ষার্থী হিসেবে তৈরি রাখুন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করুন।
এমন একটি ক্যারিয়ারের কথা ভাবুন, যা শুধু আপনার জীবিকাই নির্বাহ করবে না, বরং সমাজ ও দেশের কোনো সমস্যার সমাধান করবে। আপনি যখন একজন ‘ভ্যালু ক্রিয়েটর’ বা মূল্য সংযোজনকারী হবেন, তখন আপনার অর্জিত জিপিএ এবং দক্ষতা—উভয়ই আপনাকে ঈর্ষণীয় সাফল্যের শিখরে পৌঁছে দেবে। মনে রাখবেন, যোগ্যতা ও সততার মেলবন্ধন ঘটলে সুযোগ আপনার দরজায় কড়া নাড়বেই।
আকাশছোঁয়া স্বপ্নের পথে এগিয়ে যেতে সবচেয়ে বড় পুঁজি হলো সময়ের প্রতি পরম নিষ্ঠা এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল প্রতিজ্ঞা। প্রতিটি দিনই একেকটি নতুন সুযোগ, যা হেলায় হারিয়ে ফেলার কোনো অবকাশ নেই। অলসতা বা আজ না করে কাল করব—এমন মানসিকতা তরুণদের অমিত সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। তাই প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় নিয়ে আসুন। মনে রাখবেন, মেধা আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে অবিরাম হেঁটে যাওয়ার শক্তি জোগায় আপনার একনিষ্ঠতা। আজই নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হোন—যতই বাধা আসুক, আপনি আপনার লক্ষ্য থেকে চ্যুত হবেন না। সময়ের সঠিক মূল্যায়ন এবং কাজের প্রতি এই সততাই আপনার ভেতরে এমন এক আত্মবিশ্বাস তৈরি করবে, যা আপনাকে যেকোনো কঠিন পরিস্থিতিতেও অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।
সময় কারও জন্য অপেক্ষা করে না। এই তরুণ বয়সের সোনালি দিনগুলো দেখতে দেখতেই পেরিয়ে যাবে। চেনা গণ্ডির আরাম-আয়েশ ঝেড়ে ফেলে নিজেকে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করুন। ভুল করতে ভয় পাবেন না; কারণ, প্রতিটি ভুলই নতুন শিক্ষার দুয়ার খুলে দেয়। নিজের মেধা, মনন আর সততার ওপর পূর্ণ আস্থা রাখুন। যখন আপনার প্রজ্ঞা দিয়ে এই সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করবেন, তখনই শিক্ষক হিসেবে আমাদের সব আয়োজন সার্থক হবে। আকাশের দিকে তাকান, যেখানে সীমানা অসীম। আপনার স্বপ্নগুলোও যেন ঠিক তেমনই অসীম আর আকাশচুম্বী হয়। সাহসের সঙ্গে পা বাড়ান। এক নতুন এবং গৌরবময় ভবিষ্যৎ আপনার অপেক্ষায়।

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাকাউন্টস (করপোরেট অফিস) বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুলাই পর্যন্ত।
১ ঘণ্টা আগে
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল ব্যাংকিং সার্ভিসেস কমিউনিকেশন (এসও-পিও) বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ জুলাই পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে
এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট, অপারেটর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে ‘কী অ্যাকাউন্টস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠান ‘সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৮ জুন পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
১৯ ঘণ্টা আগে