
২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়ে একের পর এক নতুন নিয়ম চালু করেছে ফিফা। হাইড্রেশন ব্রেক, থ্রো-ইন ও গোল-কিকে ৫ সেকেন্ড টাইমার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ক্ষমতা সম্প্রসারণসহ বিশেষ শাস্তির ব্যবস্থাও রয়েছে। যার মধ্যে ফিফার নতুন নিয়মে প্রথমবারের মতো লাল কার্ডের ঘটনা ঘটেছে তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে।
প্রতিবাদে মাঠ ছাড়া, মুখ ঢেকে কথা বলা—এসব কাজ করলে এবারের ফুটবল বিশ্বকাপে লাল কার্ড দেখানোর বিধান চালু করেছে ফিফা। সানফ্রান্সিসকোতে আজ তুরস্কের বিপক্ষে মুখ ঢেকে কথা বলায় প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগেল আলমিরোনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি ইভান বার্তোন। ৪৫ মিনিটের পর যোগ করা সময়ে মুখ ঢেকে তুরস্ক ডিফেন্ডার মের্ত মুলদুরকে কিছু একটা বলেছেন আলমিরোন। তুর্কি ফুটবলাররা আবেদন করলে রেফারি বার্তোন ভিএআরের সহায়তা নিয়েছেন। তাতেই ফিফার নতুন নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখেন আলমিরোন।
আলমিরোন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। তাতে করে প্রথমার্ধের শেষভাগে এসে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই মধ্যে দ্বিতীয়ার্ধের খেলার ২০ মিনিট পেরিয়ে গেছে। ৬৫ মিনিট শেষে প্যারাগুয়ে এগিয়ে ১-০ গোলে।
মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখানোর ঘটনাটি ভিনি জুনিয়র আইন নামে পরিচিত। এ বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি এবং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে এক ঘটনার প্রেক্ষিতে এই নিয়মটি স্বীকৃতি পেয়েছিল। সে সময় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেছিলেন যে তিনি প্রতিপক্ষের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বদলে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্রুততম গোলদাতা। বোস্টনে আজ ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি ৭১ সেকেন্ডে গোল করেছিলেন। মরক্কো জিতেছিল ১-০ গোলে। ঠিক কয়েক ঘণ্টা পর সানফ্রান্সিসকোতে তুরস্কের বিপক্ষে ৬৫ সেকেন্ডে গোল করে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলদাতা বনে গেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারসা।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আজকের সকালটা শুরু হয়েছে ব্রাজিলের জয়ে। হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। ঠিক তার কয়েক ঘণ্টা পর তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে জার্মানি। টরন্টোতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে জার্মানি-আইভরি কোস্ট ম্যাচ। এই জার্মানি কদিন আগ
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দেশ বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের চিরবিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছ
১ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়ার রাতটা মাথিয়াস কুনিয়ার জন্য মনে রাখার মতোই। বিশ্বকাপ ক্যারিয়ারে গোলের খাতা খুলেছেন। তাও একটা নয়, হাইতির বিপক্ষে করেছেন জোড়া গোল। ছেলেকে গোল করতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি মা লুজিয়ানা কুনিয়া।
১ ঘণ্টা আগে
আকাশ উড়ছে সুইডেন। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস দলটির। তবে দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তিউনিসিয়াকে উড়িয়ে দিলেও দল হিসেবে সুইডেনের সত্যিকারের পরীক্ষা নেবে ডাচরাই।
২ ঘণ্টা আগে