
বার্সেলোনার জার্সিতে ২০২৪-২৫ মৌসুমটা দারুণ কাটিয়েছেন রবার্ট লেভানডফস্কি। অসাধারণ এক মৌসুম শেষে জাতীয় দল পোল্যান্ডের ক্যাম্পে তাঁর যোগদানের কথা ছিল। কিন্তু পোল্যান্ডের ম্যাচ যখন দরজায় কড়া নাড়ছে, তখনো তিনি ক্যাম্পে যোগ দেননি।
পোল্যান্ড ক্যাম্পে লেভানডফস্কির না যোগ দেওয়ার ঘটনা আসলে ভিন্ন। পোল্যান্ড জাতীয় দলের কোচ মাইকেল প্রোবিয়েৎসের বিরুদ্ধে লেভা বিদ্রোহ করে বসেছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেভা লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারিয়েছি আমি। ব্যাপারটি বিবেচনা করে আমার সিদ্ধান্ত, যত দিন তিনি দায়িত্ব থাকবেন, তত দিন পোল্যান্ডের জার্সিতে খেলছি না আমি।’
লেভার এই ঘোষণার আগে পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেন পোল্যান্ড কোচ প্রোবিয়েৎস। পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে সেটা জানিয়েছে। কোচের অধিনায়ক বদলের সিদ্ধান্ত লেভা মানতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পোল্যান্ডের জার্সিতে প্রীতি ম্যাচগুলোয় লেভার খেলতে অনাগ্রহের কারণে কোচও নাকি অসন্তুষ্ট ছিলেন।
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা—ক্লাব ফুটবলে এই তিন দলের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন লেভা। যার মধ্যে বায়ার্নের হয়ে তাঁর গোল ৩৪৪। ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দেওয়া লেভা আন্তর্জাতিক ফুটবলে ১৫৮ ম্যাচে করেছেন ৮৫ গোল। আন্তর্জাতিক ফুটবলে সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখুতের সঙ্গে যৌথভাবে সপ্তম সর্বোচ্চ গোলস্কোরার লেভা। পোল্যান্ডের হয়েও লেভা সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে আবার খেলা নিয়ে ৩৬ বছর বয়সী পোল্যান্ডের ফুটবলার বলেন, ‘একদিন আবারও বিশ্বের সেরা সমর্থকদের সামনে খেলতে পারব বলে আশা করছি।’
২০২৩ সালের সেপ্টেম্বরে পোল্যান্ডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন ফার্নান্দো সান্তোস। মাইকেল প্রোবিয়েৎসকে কোচের দায়িত্ব দেয় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর অধীনে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে পোল্যান্ড জিতেছে ১০ ম্যাচ। ৬ ম্যাচ হেরেছে ও বাকি ৪ ম্যাচ ড্র করেছে পোলিশরা।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে এখন পোল্যান্ড। লিথুয়ানিয়া ও মাল্টার বিপক্ষে জিতে পূর্ণ ৬ পয়েন্ট এখন পোলিশদের। হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে আগামীকাল বাছাইপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে পোল্যান্ড। আর মলদোভার বিপক্ষে পরশু প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে পোল্যান্ড।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে