
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ের পর গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় সিলেট টাইটান্স। জয়ের ধারায় ফিরতেও বেশি সময় নিল না মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট।
সিলেটের এই জয়ের নায়ক তাদের জামাই মঈন আলী। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন এই ইংলিশ ক্রিকেটার। দল জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মঈন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি পায় স্বাগতিকেরা। চারটি মাঝারি মানের ইনিংসে ভর করে এই সংগ্রহ পায় তারা। ৬ নম্বরে নেমে ৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৮ রান করেন মঈন। সবচেয়ে বেশি ৩৮ রান এনে দেন আরিফুল ইসলাম। আজমতউল্লাহ ওমরজাই ৩৩ ও পারভেজ হোসেন ইমন খেলেন ৩২ রানের ইনিংস। ঢাকার হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন জিয়াউর রহমান। ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।
জবাব দিতে নামা ঢাকার শুরুটা ছিল দারুণ। ৫.৫ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৬ রান করেন আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ। ১১ বলে ২৪ রান করে মামুন ফিরলে এই জুটি ভাঙে। এরপর জয়ের পথ থেকে ছিটকে যায় ঢাকা। সাব্বির রহমান, সাইফরা চেষ্টা করলেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকেন সাব্বির। ২২ রান করে ওমরজাইয়ের বলে মঈনের হাতে ধরা পড়েন সাইফ। চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরের পথ ধরার আগে দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন গুরবাজ। ফিফটি করলেও তাঁর ৪৪ বলের ইনিংসটা কাজে আসেনি।
২৫ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের হয়ে বল হাতে সবচেয়ে সফল সালমান ইরশাদ। ৪ ওভার বল করেন এই পাকিস্তানি পেসার। ২ উইকেট নেন মঈন। ৪ ওভারে ২০ রান দেন তিনি। রুয়েল মিয়া, নাসুম আহমেদ ও ওমরজাইয়ের শিকার একটি করে উইকেট।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৪ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৬ ঘণ্টা আগে