
পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।
বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজকের পত্রিকাকে বলেছেন, ‘মোস্তাফিজের (আইপিএলে ফেরানোর) বিষয়ে আমার লিখিত বা মৌখিক কোনো কথাই হয়নি (বিসিসিআইয়ের সঙ্গে)। আমার বোর্ডের কারও সঙ্গেও এ ব্যাপারে কথা হয়নি। এই খবরের সত্যতা নেই।’
ভারতীয় সরকারের অনুমতি নিয়েই বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তুলেছিল আইপিএল কর্তৃপক্ষ। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টরপন্থীদের চাপে বিসিসিআইয়ের আদেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর বিসিবি নিরাপত্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসিকে জানিয়েছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না। বাংলাদেশ তাদের ম্যাচ খেলতে চায় সহ-আয়োজক শ্রীলঙ্কায়।
গত বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে বৃহস্পতিবার আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। আইসিসিকে পাঠানো চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৯ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১১ ঘণ্টা আগে