
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বিচ্ছেদের খবর কোনো গুঞ্জন নয়। স্বয়ং ফনসেকাই সেটা নিশ্চিত করেছেন। ব্রাজিলের অন্যতম বিখ্যাত এই ইনফ্লুয়েন্সার এক বিবৃতিতে বলেন, ‘ভার্জিনিয়া ও ভিনি জুনিয়র আর একসঙ্গে নেই। তাঁদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি। শুধু পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা আর প্রেমের সম্পর্কে থাকতে চান না।’
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টও নিশ্চিত করেছে ভিনির সঙ্গে ফনসেকার বিচ্ছেদের খবর। ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ফনসেকার দপ্তর আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদের খবর জানিয়েছে।
ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, রিয়াল মাদ্রিদের তারকাকে ছাড়াই ফনসেকা মিয়ামি সফরে যাওয়ার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। এ বিষয়ে ওঠা দাবিগুলোর জবাবে পরে ফনসেকার দপ্তর জানায়, সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বাবা জে ফেলিপের সঙ্গে তাঁর সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দেওয়া।
সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় পরশু রাতে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনি। ৭১ মিনিটে বক্সে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছিলেন ভিনিসিয়ুস। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে স্বভাবসুলভ উদযাপন শুরু করেন ব্রাজিলিয়ান তারকা।
তবে ভিনির সেই আনন্দ বিষাদে রূপ নিতেও বেশি সময় লাগেনি। ভিএআরে দেখা যায়, গোলের আক্রমণ গড়ে ওঠার সময় ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেন ভিনিসিয়ুস। ফলে গোল বাতিল করেন রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা। একই সঙ্গে ভিনিকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
এই নিয়ে চতুর্থবারের মতো ক্যারিয়ারে লাল কার্ড দেখেছেন ভিনি। তবে পরশু রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলতে তাঁর কোনো বাধা নেই। কারণ, তিনি লাল কার্ড দেখেছেন লা লিগায়। স্প্যানিশ এই টুর্নামেন্টে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড। তাতে করে ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নাও খেলা হতে পারে তাঁর। ২৫ অক্টোবর ন্যু ক্যাম্পে হবে বার্সা-রিয়াল ম্যাচ। তার আগে সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে আতিথেয়তা দেবে রিয়াল। এই দুটি ম্যাচই লা লিগার অন্তর্ভুক্ত।

স্থায়ী অধিনায়ক হওয়ার পর সাহিবজাদা ফারহানের নেতৃত্বে পাকিস্তান উড়ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। তবে এখানে শ্রীলঙ্কার দায়ও কোনো অংশে কম নয়। একের পর এক ক্যাচ মিসে সিরিজটাই হাতছাড়া হয়ে গেল লঙ্কানদের হাত থেকে।
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে গত সপ্তাহেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিন ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন এক বিদায়ী ভাষণ। এবার তিনি ভবিষ্যতের দশ তারকা ফুটবলার বেছে নিলেন। যাঁদের মধ্যে আছেন এক আর্জেন্টাইনও।
২ ঘণ্টা আগে
আবুধাবিতে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে বাংলাদেশই অনেকটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস আজ ৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ শূন্য থেকে শুরু করবেন। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পাশাপাশি ডারবানে
২ ঘণ্টা আগে
প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকেরা কত কিছুই তো করেন। তারকা ফুটবলারের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ভক্ত-সমর্থকদের গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়। সেখানে গতকাল অ্যানফিল্ডের গ্যালারিতে দর্শকদের কলা দেখানোর বিষয়টি অনেককেই চমকে দিয়েছে।
৩ ঘণ্টা আগে