
ভিয়ারিয়ালের বিপক্ষে চুল টেনে সরাসরি লাল কার্ড দেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে ১-০ গোলের জয় পেলেও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ব্রাজিলিয়ান উইঙ্গারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন তিনি।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়ুস। ১০ মিনিটের মাথায় ইয়ান দিওমান্দের গোলে লিড নেয় রিয়াল। ৭১ মিনিটে বক্সে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছিলেন ভিনিসিয়ুস। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে স্বভাবসুলভ উদযাপন শুরু করেন ব্রাজিলিয়ান তারকা।
কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিতেও বেশি সময় লাগেনি। ভিএআরে দেখা যায়, গোলের আক্রমণ গড়ে ওঠার সময় ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেন ভিনিসিয়ুস। ফলে গোল বাতিল করেন রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা। একই সঙ্গে ভিনিসিয়ুসকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তিনি।
ম্যাচ শেষে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান ভিনিসিয়ুস। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আনন্দ চলতেই থাকে... আমার দল ও সমর্থকদের কাছে দুঃখিত।’
তবে ক্ষমা চেয়েই থামেননি এই ফরোয়ার্ড। পরে নিজের বিরুদ্ধে প্রতিপক্ষের বিভিন্ন চ্যালেঞ্জের কিছু অংশ শেয়ার করেন তিনি। একই সঙ্গে বারবার কার্ড দেখানোর বিষয়েও অভিযোগ তোলেন।
স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, চুল টেনে ধরার মতো আচরণ সহিংস অসদাচরণ হিসেবে বিবেচিত হতে পারে। এমন ঘটনায় প্রতিপক্ষের কোনো খেলোয়াড় চোট না পেলে এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে ভিনিসিয়ুসের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে তাঁকে কত ম্যাচ নিষিদ্ধ করা হবে, তা নির্ধারণ করবে শৃঙ্খলা কমিটি।
এমনিতেই চলতি লা লিগায় বার্সার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রিয়াল। এল ক্লাসিকোতে কাতালানদের হারিয়ে ব্যবধান কমানোর সুযোগ তাদের সামনে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ভিনিসিয়ুসকে না পাওয়া রিয়ালের জন্য বড় ধাক্কা হতে পারে।

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে টানা আট জয়ের রেকর্ড গড়েছে হান্সি ফ্লিকের দল। তাতে ২০১৩-১৪ মৌসুমে তাতা মার্তিনোর অধীনে গড়া ক্লাবের সেরা শুরুর রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালানরা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি তাদের সামনে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার চার দিন পরই ক্লাব ফুটবলে ফিরলেন লিওনেল মেসি। ফিরেই দেখালেন নিজের চেনা ঝলক। তাঁর জোড়া গোলে আজ ঘরের মাঠে ডিসি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
৩ ঘণ্টা আগে
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে হারিয়ে ২১৪ রান করেছে আফগানিস্তান। সফরকারীদের চেয়ে এখনো ১৩৫ রানে পিছিয়ে তারা। বাংলাদেশের সামনে এখন বড় বাধা রহমত শাহ। ৮৪ রানে অপরাজিত আছেন তিনি। তাঁর সঙ্গে ২৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন ইকরাম আলিখিল। বাংলাদেশ-আফগানিস্তান
৩ ঘণ্টা আগে
দিনটা প্রত্যাশামতো শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে ৪ উইকেটে তুলেছে ২১৪ রান।
১৭ ঘণ্টা আগে