
ব্রাজিল ফুটবল দল এখন ব্যস্ত যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে। সুস্থ থাকলে হয়তো কার্লোস আলবার্তো পেরেইরা এখন উপভোগ করতেন বিশ্বকাপে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের খেলা। কিন্তু পেরেইরার যে সেই সৌভাগ্য নেই। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
ফুসফুসে প্রদাহজনিত সমস্যায় আক্রান্ত পেরেইরাকে আজ রিও ডি জেনেইরোর পশ্চিমাঞ্চলে অবস্থিত সামারাতিনো বারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘সামারিতানো বাররা হাসপাতাল জানাচ্ছে যে আইসিউতে ভর্তি পেরেইরা এক যন্ত্রের সহায়তায় শ্বাস নিচ্ছেন।’
পেরেইরার হাসপাতালে ভর্তির খবর গত পরশু প্রকাশ করেছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। ফুসফুসের প্রদাহজনিত সমস্যার কারণে আইসিইউতে থাকা ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচের অবস্থা স্থিতিশীল হলেও পরবর্তীতে কী করা হবে, তা জানা যায়নি। এক বিবৃতিতে সামারাতিনো বারা হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘রোগীর অবস্থা স্থিতিশীল। তাকে কবে সাধারণ কক্ষে স্থানান্তর করা হবে, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।’। রোগীর প্রাইভেসির প্রতি সম্মান দেখিয়েই মূলত কিছু প্রকাশ করতে চাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
হজকিনস লিম্ফোমা এটি এমন এক ধরনের ক্যান্সার যা লিম্ফ্যাটিক সিস্টেমকে আক্রান্ত করে। লিম্ফ্যাটিক সিস্টেম শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রোগে তিনি বছরের পর বছরে ভুগছেন। ২০২২ সালে প্রকাশ্যে এই রোগের কথা জানিয়েছিলেন পেরেইরা। তখন থেকেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচের চিকিৎসা চলছে।
নিউজার্সিতে ১৪ জুন মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরশু সেলেসাওরা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। ম্যাচটি ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল খেলবে ২৫ জুন। মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরিকোস্ট। ফিক্সিংয়ের অভিযোগে কানাডায় প্রবেশের অনুমতি না পাননি দলটির এলিয়ে ওয়াহি। ফলে পরশু জার্মানির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না আইভরি কোস্টের ফরোয়ার্ড।
১৪ মিনিট আগে
নিউ জার্সিতে ১৪ জুন মরক্কোর বিপক্ষে ড্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল দলকে নিয়ে চলছে সমালোচনা। স্টেডিয়ামের দর্শকদের মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা হতাশ হয়ে পড়েছেন। তবে পরশু বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলার আগে সুখবর পেয়েছে সেলেসাওরা।
৪৪ মিনিট আগে
৪-২ গোলে জয়ের চেয়ে আর কী ভালোভাবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হতে পারত! ডালাসে গত রাতে হ্যারি কেইনের জোড়া গোলে ওলটপালট হয়েছে বিশ্বকাপের রেকর্ড বইয়ের পাতা। কিন্তু এমন দুর্দান্ত শুরুর পরও অসন্তুষ্ট ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এই ঘটনায় ফিফার হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
কানসাস সিটির আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে গতকাল ম্যাচের পুরোটা আলো নিজের দিকে কেড়ে নেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন মেসি। কিন্তু রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে অন্য এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। মেসির সঙ্গে জড়িয়ে গেছেন ম্যাচের রেফারিও।
৪ ঘণ্টা আগে