
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরিকোস্ট। ফিক্সিংয়ের অভিযোগে কানাডায় প্রবেশের অনুমতি না পাননি দলটির এলিয়ে ওয়াহি। ফলে পরশু জার্মানির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না আইভরি কোস্টের ফরোয়ার্ড।
আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যদিও তারা নিশ্চিত করেছে, এই ফুটবলার কানাডায় প্রবেশের অনুমতি পাননি।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ফ্রান্সের শীর্ষ লিগে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে গত মাসে গ্রেপ্তার করা হয়েছিল ২৩ বছর বয়সী ওয়াহিকে। নিসের বিপক্ষে এক ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ফরাসি লিগ কর্তৃপক্ষও জানিয়েছে, ওই হলুদ কার্ডকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা হয়েছিল।
গত সোমবার ফিলাডেলফিয়ায় ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ওয়াহি। খেলেছিলেন ৫৬ মিনিট। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল। ৯০ মিনিটে জয়সূচক গোল করেছিলেন আমাদ দিয়ালো। ৫৬ মিনিটের সময় বাজারমানা তুরের বদলি হিসেবে নেমেছিলেন দিয়ালো।
এবারের বিশ্বকাপে দ্বিতীয় ফুটবলার হিসেবে কানাডায় ঢোকার অনুমতি পাননি ওয়াহি। এর আগে চলমান একটি ফৌজদারি মামলার কারণে ঘানার মিডফিল্ডার থামাস পার্টেইকেও ভিসা দেয়নি কানাডা।

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২২ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে