
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অবশেষে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের আগমনের পর বুধবার প্রথমবারের মতো দলের সঙ্গে মাঠে দেখা গেছে ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলারকে। এদিন মাঠের বাইরে কাটানো তাঁর এক মাসও পূর্ণ হয়েছে।
অনুশীলনে যোগ দিয়েই স্বভাবসুলভ হাস্যরস দেখিয়েছেন নেইমার। মাঠে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আমাকে কি মিস করেছ?’
বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার আগে এটা ছিল ব্রাজিলের শেষ দিকের অনুশীলনগুলোর একটি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফের) নির্ধারিত পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী এখনো সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন নেইমার। অনুশীলনের শুরুতে তিনি দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে ওয়ার্মআপে অংশ নেন। পরে মাঠের পৃথক অংশে গিয়ে ব্যক্তিগত ফিটনেস ও পুনর্বাসনমূলক অনুশীলন চালিয়ে যান।
নেইমারের প্রত্যাবর্তন ঘিরে সতীর্থদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। একক অনুশীলনে যাওয়ার আগে মজার ছলে ‘গন্টলেট’ তৈরি করে তাঁকে স্বাগত জানান দলের খেলোয়াড়েরা। পাশাপাশি করতালির মধ্য দিয়ে নেইমারের ফেরাকে উদ্যাপন করেন সতীর্থরা।
ম্যাচ খেলার জন্য এখনো প্রস্তুত না হলেও শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে সফর করবেন নেইমার। আগামী কয়েক দিনে শারীরিক অনুশীলনের পাশাপাশি বল নিয়ে কাজ করার মাত্রাও বাড়াবেন তিনি। সান্তোস তারকার পুনর্বাসন ও ফিটনেস ফিরে পাওয়ার কার্যক্রম ফিলাডেলফিয়ায় দলের ক্যাম্পেও চলবে।
ডান পায়ের কাফে চোট পাওয়ার পর থেকে নেইমারের পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করে সিবিএফ। সংস্থাটির মতে, তাঁর সুস্থ হওয়ার প্রক্রিয়া নির্ধারিত সূচি অনুযায়ীই এগোচ্ছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার মতো অবস্থায় থাকতে পারেন ব্রাজিলের নেইমার।

২০২৬ ফুটবল বিশ্বকাপে ঘটছে একের পর এক চমকপ্রদ ঘটনা। মাঠের ফুটবলে তো চমক দেখা যাচ্ছেই। পাশাপাশি অন্যান্য ঘটনা নিয়েও চলছে নানা রকম আলোচনা। এবার অনুশীলন চলার সময় ড্রোন উড়ে যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরিকোস্ট। ফিক্সিংয়ের অভিযোগে কানাডায় প্রবেশের অনুমতি না পাননি দলটির এলিয়ে ওয়াহি। ফলে পরশু জার্মানির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না আইভরি কোস্টের ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
নিউ জার্সিতে ১৪ জুন মরক্কোর বিপক্ষে ড্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল দলকে নিয়ে চলছে সমালোচনা। স্টেডিয়ামের দর্শকদের মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা হতাশ হয়ে পড়েছেন। তবে পরশু বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলার আগে সুখবর পেয়েছে সেলেসাওরা।
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল দল এখন ব্যস্ত যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে। সুস্থ থাকলে হয়তো কার্লোস আলবার্তো পেরেইরা এখন উপভোগ করতেন বিশ্বকাপে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের খেলা। কিন্তু পেরেইরার যে সেই সৌভাগ্য নেই। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছ
৩ ঘণ্টা আগে