
কানসাস সিটির আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে গতকাল ম্যাচের পুরোটা আলো নিজের দিকে কেড়ে নেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন মেসি। কিন্তু রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে অন্য এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। মেসির সঙ্গে জড়িয়ে গেছেন ম্যাচের রেফারিও।
ম্যাচের ৩০ মিনিটে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির কাছে বল নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মেসি। কিন্তু ট্যাকল করতে গিয়ে তাঁর (মান্দি) ডান পায়ের মাংসপেশিতে আঘাত করে বসেন মেসি। এমনকি আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড মান্দির গায়েও হাত দেন। সতীর্থরা তখন মেসির লাল কার্ডের দাবি করেন। রেফারি সাইমন মার্চিনিয়াক ফাউল দেখালেও কোনো কার্ড বের করেননি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা আজ চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। তবে এই ম্যাচে থেম্বো জোয়ানেকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কারণ, ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনি সরাসরি লাল কার্ড দেখেছেন। জোয়ানের ইস্যুতে কথা বলতে গিয়ে মেসির প্রসঙ্গ টানলেন দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুস। সাংবাদিকদের ব্রুস বলেন, ‘মেসির মতো খেলোয়াড়কে সব সময় মাঠে চাই। তাকে লাল কার্ড দেখানো হোক, তা আমি চাই না।’
১১ জুন আসতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর রবার্তো আলভারাদোর গায়ে হাত রাখার কারণে লাল কার্ড দেখানো হয়েছে জোয়ানেকে। এমনকি জোয়ানে তিন ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছেন। ম্যাচের ৮৪ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই করের লাল কার্ড দেওয়া হয়েছে জোয়ানেকে। অথচ গতকাল মেসির ঘটনায় কার্ড তো দূরে থাক, ভিএআর দিয়ে যাচাইও করা হয়নি।
মেসি ও জোয়ানের ক্ষেত্রে কেন দুই রকম ঘটনা ঘটল, তা মানতেই পারছেন না ব্রুস। দক্ষিণ কোরিয়ার কোচ বলেন, ‘জোয়ানেকে লাল কার্ড দেখানোটা বাড়াবাড়ি। আসলে সে তেমন গুরুতর ফাউল করেনি। মেসির ঘটনার সঙ্গে জোয়ানের ঘটনার তুলনা করতে গেলে আমি ব্যাপারটা কিছুতেই মেলাতে পারি না। রেফারির সিদ্ধান্ত মানতেই পারছি না। এমনকি মেসির বেলায় ভিএআর দিয়ে যাচাইও করা হয়নি।’
তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ তো দূরে থাক, এমনকি দক্ষিণ আফ্রিকা শেষ বত্রিশে উঠলেও সেখানে খেলতে পারবেন না জোয়ানে। তবে তাঁর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন কোচ ব্রুস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২৫ জুন খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে হবে দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া ম্যাচ।
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে চাইলে কেউ মেসি-আলজেরিয়াও বলতে পারেন। মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিকে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিশ্বকাপে গোলসংখ্যা ১৬। সমান ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। এই ১৬ গোলের মধ্যে মেসি ১০ গোল করেছেন ৩৫ বছর পেরোনোর পর।

৪-২ গোলে জয়ের চেয়ে আর কী ভালোভাবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হতে পারত! ডালাসে গত রাতে হ্যারি কেইনের জোড়া গোলে ওলটপালট হয়েছে বিশ্বকাপের রেকর্ড বইয়ের পাতা। কিন্তু এমন দুর্দান্ত শুরুর পরও অসন্তুষ্ট ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এই ঘটনায় ফিফার হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
৩৮ মিনিট আগে
বিশ্বকাপের শুরুটা কিলিয়ান এমবাপ্পের কাছে হয়েছে মনে রাখার মতোই। ফ্রান্স যেমন জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে, তেমনি এমবাপ্পেও নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। তবে ফরাসি ফরোয়ার্ড থামতে চান না এখানেই। তাঁর লক্ষ্য আরও বড়।
৩ ঘণ্টা আগে
রেকর্ডের বরপুত্র উপাধি আগেই পেয়েছেন লিওনেল মেসি। গতকাল কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। কিন্তু রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। কানসাস থেকে ৮২৫ কিলোমিটার দূরে ডালাসে হ্যারি কেইন এবার ছাড়িয়ে গেছেন মেসিকে।
৪ ঘণ্টা আগে
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) পাশে বসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে জার্সির বিশেষ কিছু প্রতীক নিয়েও আলোচনায় এসেছেন তিনি। এবারের বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশেষ প্রতীক পরছেন মেসি।
৪ ঘণ্টা আগে