
৪-২ গোলে জয়ের চেয়ে আর কী ভালোভাবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হতে পারত! ডালাসে গত রাতে হ্যারি কেইনের জোড়া গোলে ওলটপালট হয়েছে বিশ্বকাপের রেকর্ড বইয়ের পাতা। কিন্তু এমন দুর্দান্ত শুরুর পরও অসন্তুষ্ট ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এই ঘটনায় ফিফার হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
গত রাতে টুখেলের রাগের কারণ ম্যাচ সংক্রান্ত কিছু নয়। বরং ম্যাচের আগে জাতীয় সংগীতের সময় ফটোগ্রাফাররা ভিড় করেছিলেন বলে খেপেছেন ইংল্যান্ড কোচ। সামনে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য ফিফার কাছে অনুরোধ করেছেন টুখেল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর টুখেল বলেন, ‘ফটোগ্রাফারদের অবস্থান পরিবর্তন করতে ফিফার কাছে অনুরোধ করছি। কারণ, জাতীয় সংগীতের সময় নিজের দলকে দেখতে পারিনি। অথচ এই মুহূর্তটির জন্য আমি অপেক্ষা করছিলাম।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে ডালাসে বিশ্বকাপ অভিযান শুরুর আগে ইংল্যান্ডের জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কুইন’ যখন চলছিল, তখন ইশারায় ফটোগ্রাফারদের সরে যেতে বলেছিলেন। তবে ইংল্যান্ড কোচের ইশারায় কোনো কাজ হয়নি। তখন টুখেল তাঁর সহকারী স্টাফদের কাঁধে হাত রেখে দাঁড়িয়েছেন। হ্যারি কেইন, জুড বেলিংহাম, হ্যারি কেইনদের দেখতে মাঠের জায়ান্ট স্ক্রিনে বাধ্য হয়ে তাকান টুখেল।
ম্যাচ জিতলেও জাতীয় সংগীতের সময় ফটোগ্রাফারদের কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন টুখেল। ইংল্যান্ড কোচ বলেন, ‘আজকের মুহূর্তটি আমার জন্য খুবই বিশেষ ছিল। কিন্তু ৫০ জন ফটোগ্রাফারের সামনে থেকে মাত্র আধা মিটার দূরে দাঁড়িয়ে ছিলাম। একজন খেলোয়াড়কেও দেখতে পাইনি। এমন ঘটনায় আজকের (গত রাত) অভিজ্ঞতা খুব বাজে হয়েছে।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যারি কেইন জোড়া গোল করেন। যার মধ্যে ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেই তিনি পেছনে ফেলেছেন মেসিকে। বিশ্বকাপে পেনাল্টি থেকে ৫ গোল করে এই তালিকায় সবার ওপরে এখন হ্যারি কেইন। এই তালিকায় দুইয়ে থাকা মেসি করেছেন ৪ গোল। আর ৪২ মিনিটে গোল করে হ্যারি কেইন ভাগ বসান গ্যারি লিনেকারের রেকর্ডে। দুজনেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ করেছেন ১০ গোল।
ডালাসে গত রাতে ইংল্যান্ডের অপর দুই গোল করেন জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ড। আর ক্রোয়েশিয়ার দুই গোল করেন মার্টিন বাতুরিনা ও পেতার মুসা। ২৩ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচটি হবে বোস্টনে। আর ২৭ জুন ইংল্যান্ড-পানামা ম্যাচ হবে নিউজার্সিতে।

কানসাস সিটির আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে গতকাল ম্যাচের পুরোটা আলো নিজের দিকে কেড়ে নেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন মেসি। কিন্তু রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে অন্য এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। মেসির সঙ্গে জড়িয়ে গেছেন ম্যাচের রেফারিও।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের শুরুটা কিলিয়ান এমবাপ্পের কাছে হয়েছে মনে রাখার মতোই। ফ্রান্স যেমন জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে, তেমনি এমবাপ্পেও নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। তবে ফরাসি ফরোয়ার্ড থামতে চান না এখানেই। তাঁর লক্ষ্য আরও বড়।
৪ ঘণ্টা আগে
রেকর্ডের বরপুত্র উপাধি আগেই পেয়েছেন লিওনেল মেসি। গতকাল কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। কিন্তু রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। কানসাস থেকে ৮২৫ কিলোমিটার দূরে ডালাসে হ্যারি কেইন এবার ছাড়িয়ে গেছেন মেসিকে।
৫ ঘণ্টা আগে
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) পাশে বসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে জার্সির বিশেষ কিছু প্রতীক নিয়েও আলোচনায় এসেছেন তিনি। এবারের বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশেষ প্রতীক পরছেন মেসি।
৫ ঘণ্টা আগে