
অভিষেকেই নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ। লিডসের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে বোরহাম উডের অনূর্ধ্ব-২১ দলের ৫-২ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দলের দুটি গোলেই অবদান রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের অনূর্ধ্ব-২১ পর্যায়ের লিডস-বোরহাম ম্যাচ গত রাতে হয়েছে মিডো পার্কে। মূল একাদশেই খেলার সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগালেন ফারহান। ৪১ মিনিটে নিজের প্রথম গোল করেন তিনি। প্রথমার্থের যোগ করা সময়ে আরও একটা গোলে অবদান রাখেন ফারহান। সতীর্থ তারান আল্লারাখিয়াকে গিয়ে গোল করিয়েছেন তিনি।
নিজের দ্বিতীয় গোলটাও ফারহান প্রায় পেয়েই গিয়েছিলেন। ৮২ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত সামনে এগিয়ে যান। দুর্দান্ত এক মুভে একজন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন। তবে লিডসের গোলরক্ষক অসাধারণ দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন। তাতে করে ফারহানের দ্বিতীয় গোল পাওয়া হয়নি।
৫-২ গোলের জয়ে বোরহাম উড প্রশংসায় ভাসিয়েছে ফারহানকে। ইংলিশ ক্লাবটি লিখেছে, ‘প্রথমবারের মতো শুরু থেকে মাঠে নেমেই ফারহান আলী ওয়াহিদ দুর্দান্ত খেলেছেন। তাঁর স্বচ্ছন্দ ড্রিবলিং, বুদ্ধিদীপ্ত ছোট পাস এবং দ্রুত বলের দখল পুনরুদ্ধারের সক্ষমতা ছিল দেখার মতো।’
চলতি মাসের শুরুতে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন ফারহান। ১২ বছর বয়সে ফুলহ্যামের একাডেমিতে যোগ দেওয়া এই উইঙ্গার অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেছিলেন। পরবর্তীতে অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে করেন ৬ গোল ও ৯ অ্যাসিস্ট।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান। বাবর আজম টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়ে দুর্দান্ত খেলেছিলেন। পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ও বলা যায়। পেয়েছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে বাবরকে পাচ্ছে না পাকিস্তান।
৩৪ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকে তেমন একটা পরিচিত নয় বললেই চলে। হবে কী করে? ৩৪ বছরে যে মাঠে সর্বসাকল্যে হয়েছে তিনটি আন্তর্জাতিক ম্যাচ, সেটাকে অচেনা বললেও যেন কম বলা হয়।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ডারউইনে হারের পর তোপের মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্যাট কামিন্স-ট্রাভিস হেডরা যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছেন সেটাকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে লজ্জাজনক আখ্যা দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের মতো রিকি পন্টিংও ধুয়ে দিয়েছেন কামিন্সদের। সেই তালিকায় এবার যোগ দিলেন ইয়ান চ্যাপেল।
২ ঘণ্টা আগে
রদ্রি যখন বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর থেকে বের হলেন, ক্যামেরার ঝলকানি আর সাংবাদিকদের ভিড়ে তাঁর মুখে ফুটে উঠল ক্লান্তিহীন এক চওড়া হাসি। তাঁর এই আগমনে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে আলোচিত এক ঘটনা সমাপ্তির পথে। ম্যানচেস্টার সিটিতে সাফল্যের এক সোনালি অধ্যায় পেছনে ফেলে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক বার
৩ ঘণ্টা আগে