
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
গোলের দরজা ভাঙতে অবশ্য ৪ মিনিটের বেশি সময় নেয়নি আবাহনী। পাকিস্তানি ফরোয়ার্ড আহমেদ মইনের পাস থেকে আকাশী–নীলদের এগিয়ে দেন ওকাচি। দুই মিনিট পর মইন নিজেই করেন ব্যবধান দ্বিগুণ। ১৪ মিনিটে জাহিদ হোসেনের গোলে অবশ্য ব্যবধান কমায় ওয়ান্ডারার্স। তবে সেটা ক্ষণিকের জন্য। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ফের ব্যবধান বাড়ান বিশ্বকাপ খেলা নাইজেরিয়ান মাইকেল বাবাতুন্দে।
বিরতির পর ৭৫ মিনিটে ওকাচি ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওয়ান্ডারার্সের জাল কাঁপান আল আমিন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ৬ গোলের রোমাঞ্চে জিততে পারেনি কেউই। ফর্টিস এফসির বিপক্ষে এগিয়ে গিয়েও ৩–৩ গোলে ড্র করেছে সিটি ক্লাব। দলটির হয়ে হ্যাটট্রিক করেছেন ওনিয়েকাচি ওকাফোর। গত মৌসুমে ফর্টিসের জার্সিতেই খেলেছেন তিনি। শুরুতে দুই গোলে পিছিয়ে থাকা ফর্টিসকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম ও ইসা জালো। এরপর হারের শঙ্কায় থাকলেও নোরিকি আকাদার দারুণ গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা।
গোপালগঞ্জে দিনের অপর খেলায় আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ১৩ মিনিটে পেনাল্টি থেকে আরামবাগকে এগিয়ে দেন রায়িস সুরাজ। তবে ২৫ মিনিটে সেনে ইব্রাহিমার গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। বিরতির পর পুরান ঢাকার ক্লাবটি এগিয়ে যায় সেনের গোলেই। তবে আরামবাগকে সমতায় ফেরান মোহাম্মদ রকি।
দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে ফুটবল লিগের শীর্ষে আছে বাংলাদেশ পুলিশ এফসি। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী, ফর্টিস ও সিটি ক্লাব।

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
২৭ মিনিট আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৫ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৫ ঘণ্টা আগে