Ajker Patrika

জাতীয় লিগে মিঠুনের আক্ষেপের দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জাতীয় লিগে মিঠুনের আক্ষেপের দিন
মিরপুরে ১১৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিল রংপুর। ছবি: বিসিবি

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।

মিঠুন-অ্যালেনের সেঞ্চুরি মিসের দিনে দলগতভাবে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে খুলনা। তিনশ পার করা সংগ্রহ পেয়েছে দক্ষিণ-পশ্চিমের দলটি। রাজশাহীও পেয়েছে বড় পুঁজির ভীত। কম যায়নি ময়মনসিংহও। সিলেটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাদের ব্যাটাররা। এই তিন দলের মতো ব্যাটিংয়ে দিনটা রাঙাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ৩২৮ রান করেছে খুলনা। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন মিঠুন। কিন্তু ব্যক্তিগত ৮৯ রানে রুয়েল মিয়ার বলে শহিদুল ইসলামের হাতে ক্যাচ দেন অধিনায়ক। তাতেই ভাঙে অ্যালেনের সঙ্গে তাঁর ১৫০ রানের জুটি। অ্যালেনের আক্ষেপটা মিঠুনের চেয়ে একটু বেশিই। ৯২ রানে ইফতেখার হোসেন ইফতির বলে বোল্ড হন এই তরুণ ব্যাটার। ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন আফিফ হোসেন।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর শুরুটা হয়েছিল উড়ন্ত। স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১২৭ রান তোলেন দুই ওপেনার হাবিবুর রহমান ও সাব্বির হোসেন। রাজশাহী দিনের খেলা শেষ করেছে ২৯০ রান করে; ৬ উইকেট হারিয়েছে তারা। হাবিবুর ৭৫ ও সাব্বিরের ব্যাট থেকে আসে ৭১ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ২৭৩ রানে ৭ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ময়মনসিংহ। ৭০ রান করে অনিক দেব বর্মনের এলবিডব্লুর ফাঁদে পড়েন মাহফিজুল ইসলাম রবিন। ৪৬ রানে অপরাজিত আছেন আবু হায়দার রনি। সমান রান করে আউট হন আব্দুল মজিদ। এ ছাড়া ৩০ রান আসে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে।

দুই ওপেনার অনিক সরকার ও মিমের ব্যাটে ১১৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিল রংপুর। এমন একটা শুরুর পরও ৬ উইকেটে ২২৯ রানে দিন শেষে করেছে আকবর আলীরা। মিমের অবদান ৬৩ রান। অনিক খেলেন ৫০ রানের ইনিংস। এ ছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩৮ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত