
ম্যানচেস্টার সিটির সময়টা বড্ড খারাপ যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগ-সব জায়গায় মিলছে একের পর এক দুঃসংবাদ। সিটিরা এখন ম্যাচ জেতে ‘হ্যালির ধূমকেতু’র মতো। দলের এমন বাজে সময়ে নিজের সামর্থ্যের ওপরই প্রশ্ন জেগেছে কোচ পেপ গার্দিওলার।
চ্যাম্পিয়নস লিগে ম্যান সিটি গত রাতে গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্টাসের রক্ষণভাগে হানা দিয়েছিল বারবার। তবে তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে গার্দিওলার দল সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনার মতো তারকারা লক্ষ্যভ্রষ্ট হয়েছেন। সেটা তাঁদের ফিনিশিং দুর্বলতা যেমন ছিল, একই সঙ্গে জুভেন্টাস গোলরক্ষকেরও অবদান রয়েছে। ম্যাচটি শেষ পর্যন্ত সিটি হেরেছে ২-০ গোলে। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘অবশ্যই (নিজেকেই নিজে প্রশ্ন করা)। আমার অনেক চিন্তা কাজ করছে। ভালো সময়ে স্থির থাকি এবং সময় খারাপ হলে সেখান থেকে উত্তরণের উপায় খুঁজি। আমি সত্যিই অত্যন্ত সৎ।’
২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগে ম্যান সিটি এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে কেবল দুটিতে। হার এবং ড্রও তাদের দুটি করে ম্যাচে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২২ নম্বরে অবস্থান করছে গার্দিওলার দল। প্লে-অফ খেলতে হলে ২৪-এর মধ্যে থাকতেই হবে সিটিজেনদের। তা না হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে ২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগ জয়ী দলকে। গার্দিওলা বলেন,‘ড্রেসিংরুম স্থিতিশীল আছে এখন। জিতলে খুশি থাকি। হারলে সেটা হয় না। এখন কী করতে পারি? নিজেদের নিয়ে দু:খ হচ্ছে। তবে আমাদের উন্নতি করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’
সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে সিটি নিজেদের সবশেষ ১০ ম্যাচে জিতেছে কেবল একটিতে। হেরেছে ৭ ম্যাচ এবং ২ ম্যাচ ড্র করেছে। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন গার্দিওলা। সিটি কোচ বলেন,‘এমন পরিস্থিতিতে এই মাসে অনেকবার পড়েছি। এখান থেকে এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। সবাই একজোট হয়ে ভালো কিছু করার জেদ নিয়ে এগোব।’
ম্যান সিটি-জুভেন্টাস ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছিল। ম্যাচে ৫৩ মিনিটে প্রথম গোল করেন জুভেন্টাসের স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। দ্বিতীয় গোল এসেছে ২০ মিনিট পর। ওয়েস্টন ম্যাকেনি ৭৫ মিনিটে করেছেন এই গোলটি। ২-০ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় ১১ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। ৬ ম্যাচের তিনটিতে জিতেছে দলটি। হেরেছে ১ ম্যাচ ও ২ ম্যাচ ড্র করেছে।
জুভেন্টাসের বিপক্ষে নামার আগেই ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন গার্দিওলা। সিটির পর আর কোনো ক্লাবে কোচিং করাবেন না বলে একটি পডকাস্টে জানিয়েছিলেন তিনি। দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণেই হয়তো এমনটা বলেছিলেন সিটি কোচ।

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
১১ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
১৩ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
১৪ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১৫ ঘণ্টা আগে