‘একবার না পারিলে দেখ শতবার’-রবার্ট লেভানডফস্কিকে দেখে গতকাল অনেকেরই এই জনপ্রিয় কবিতার লাইনটি মনে পড়েছিল। কেননা লেভা পেনাল্টি নিয়েছিলেন দুইবার। তবে লেভার পেনাল্টি নেওয়ার কারণটি ভিন্ন।
আল থুমামা স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স-পোল্যান্ড। ম্যাচের নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ের ঘটনা। ৯০ মিনিট পেরোনোর পর অতিরিক্ত ৬ মিনিটে ফ্রান্স ডিফেন্ডার দায়োট উমাপেচানো হ্যান্ডবল করে বসেন। তাতে পেনাল্টি পায় পোল্যান্ড। পেনাল্টিতে অনেক সময় নিয়ে শট করেছিলেন লেভা। পোলিশ অধিনায়কের শট ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস তা আটকে দেন। কিন্তু শট ঠেকাতে লরিস সামনে এগিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান লেভা। দ্বিতীয় দফায় গোল করেন পোলিশ অধিনায়ক। লেভার এই গোলটি ছিল পোল্যান্ডের একমাত্র সান্ত্বনার গোল। এই ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে শেষ আটে চলে যায় ফ্রান্স।
পোল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৩৮ ম্যাচ খেলেছেন লেভা। গোল করেছেন ৭৮ এবং অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে। বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ২ গোল, অ্যাসিস্ট করেছেন ১ গোলে। যেখানে পোলিশ অধিনায়কের দুটো গোলই এসেছে এবারের কাতার বিশ্বকাপে।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে