
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের ‘কাউন্টডাউন’। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ নিজেদের সেরাটা দিতে দলগুলো প্রস্তুত হচ্ছে। তবে তিন মাস ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বকাপেও। যার পরিপ্রেক্ষিতে ইরানের ফুটবলপ্রেমীদের মাঠে বসে খেলা দেখার সৌভাগ্য নাও হতে পারে।
যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে বসে গ্রুপ পর্বের ম্যাচগুলো ইরানের ফুটবলসমর্থকেরা দেখতে পারবেন না বলে দাবি করেছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। আজ এক বিবৃতিতে এফএফআইআরআই লিখেছে, ‘২০২৬ বিশ্বকাপ শুরুর তিন দিনও বাকি নেই। যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তিন ম্যাচে স্টেডিয়ামগুলোতে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করার পদক্ষেপ নিয়েছে। ইরানিদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র।’
এফএফআইআরআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রে হতে যাওয়া গ্রুপ পর্বের তিন ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছিল। কারণ, তারা (এফএফআইআরআই) হাতে গোনা কয়েকটা টিকিট পেয়েছে। ইরানের অনেক সমর্থক এরই মধ্যে ভ্রমণের জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। কিন্তু ফেডারেশনের তথ্য অনুযায়ী, অপ্রত্যাশিতভাবে ইরান ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দকৃত টিকিট প্রত্যাহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাই ফেডারেশন সমর্থকদের একটা টিকিটও দিতে পারছে না।
ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের টিকিটের ৮ শতাংশ অংশ অংশগ্রহণকারী দেশের ফুটবল ফেডারেশনকে বরাদ্দ করা হয়। এসব টিকিট সংশ্লিষ্ট ফেডারেশন তাদের সমর্থকদের মধ্যে একটি নির্দিষ্ট মাধ্যমে বিতরণ করে। কিন্তু ইরানের জন্য টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে এফএফআইআরআই ‘আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সমতার নীতির পরিপন্থী’ বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও ইরান ফুটবল দলের বেস ক্যাম্প এখন মেক্সিকোতে। তুরস্কের আন্তালিয়া থেকে দীর্ঘ যাত্রা করে মেক্সিকোর তিজুয়ানা শহরে পৌঁছেছে। ইরানি দল ও কোচিং স্টাফের ভিসা অনুমোদিত হলেও দলের কয়েক জন কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। ‘দ্য অ্যাথলেটিকে’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভিসা না পাওয়া ১৩ ব্যক্তির মধ্যে দুই বিশ্লেষক, কয়েকজন নির্বাহী কর্মকর্তা এবং সংবাদমাধ্যমকর্মীও রয়েছেন।
এবারের বিশ্বকাপে ইরান পড়েছে ‘জি’ গ্রুপে। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ২১ জুন একই মাঠে এশিয়ার দলটির প্রতিপক্ষ বেলজিয়াম। এই লস অ্যাঞ্জেলেসেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। সিয়াটলে ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিসর।

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
৪ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৫ ঘণ্টা আগে