
গ্লাসগো কমনওয়েলথ গেমসে আর মাত্র একটি জয় পেলেই নিশ্চিত হতো কাঙ্ক্ষিত পদক। কিন্তু রিংয়ে লড়াই করেও সেমিফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের বক্সার রাকিব হোসেনের। আজ পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণীর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার শক্তিশালী প্রতিযোগী জাই ডিকসনের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন তিনি।
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা রাকিব। এই রাউন্ডে রাকিবকে দুটি কাউন্টের মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত খেলোয়াড়ের নিরাপত্তার স্বার্থে দ্বিতীয় রাউন্ডের ২ মিনিট ১৪ সেকেন্ডের মাথায় ম্যাচ থামিয়ে ‘রেফারি স্টপস কনটেস্ট’ নিয়মে জাই ডিকসনকে বিজয়ী ঘোষণা করেন রেফারি।
বক্সিংয়ের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পৌঁছাতে পারলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হতো রাকিবের। গেমসে বাকি অ্যাথলেটদের টানা ব্যর্থতার মাঝে রাকিবকে ঘিরেই ছিল পদকের একমাত্র আশা। কিন্তু শক্তিশালী অজি বক্সারের কাছে হেরে শেষ আটে থামল তাঁর এই মিশন।
এর আগে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান ও শিরিন আক্তার, সাঁতারে সামিউল ইসলাম রাফি এবং নারী বক্সিংয়ে জিনাত ফেরদৌস প্রথম দিকেই বিদায় নেন।

ইতালির প্রধান কোচের পদটা খালি ছিল তিন মাস ধরে। যেখানে এ বছরের এপ্রিলে পদত্যাগ করেছিলেন জেনারো গাত্তুসো। এবার সেই পদ পূরণ করলেন রবের্তো মানচিনি।
১ ঘণ্টা আগে
দল ঘোষণার আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় তাঁর আগুনে বোলিং দেখে ক্রিকেটপ্রেমীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেটা আর হচ্ছে না। বাংলাদেশের গতিতারকার জন্য খারাপ লাগছে ইয়ান বিশপের।
২ ঘণ্টা আগে
ডান পায়ের বাঁকানো এক শট নিলেন সিদনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার ডিফেন্ডাররা তো বটেই, স্বয়ং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও চমকে যান। আর্জেন্টাইনদের বিপক্ষে শেষ বত্রিশে কাবরালের সেই গোলটা ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে। বিশ্বকাপের সেরা গোল করে যেন ভাষা হারিয়ে ফেলেছেন কেপ ভার্দের এই
৩ ঘণ্টা আগে
দক্ষিণ ইয়র্কশায়ারের একটি অপেশাদার ক্রিকেট ম্যাচে ঘটে গেল এক অভিনব ঘটনা। ব্যাটারকে আউট করতে ইচ্ছাকৃতভাবে আঙুলে টোকা (ফিঙ্গার স্ন্যাপ) দিয়ে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে এক ফিল্ডারের বিরুদ্ধে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।
৪ ঘণ্টা আগে