
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান করে বিশ্বকাপ খেলতে গেল ইরান ফুটবল দল। কিন্তু ঘটনা যে এখানেই শেষ নয়। ফুটবলারদের ব্লেজারে ব্যবহার করা একটা জিনিস নিয়ে চলছে আলোচনা।
বিশ্বকাপ খেলতে ইরান ফুটবল দল গত পরশু মেক্সিকোতে পৌঁছেছে। বিমানবন্দরে ব্লেজার পরে নামার সময় সেখানে ব্যবহৃত সোনালি রঙের ১৬৮ নম্বর পিন দেখা গেছে। সামাজিক মাধ্যমে এটা ভাইরাল হলে স্বাভাবিকভাবেই অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই পিন নম্বর। এখন প্রশ্ন হলো, ম্যাচ চলাকালে ফিফা কি অনুমতি দেবে? দ্য অ্যাথলেটিক, লস অ্যাঞ্জেলেস টাইমসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমেও এ ব্যাপারে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি।
ইরানের জ্যাকেটে ব্যবহৃত সোনালি রঙের ১৬৮ পিন রাজনৈতিক বার্তা বহন করে। ইরানের মিনাব শহরে এ বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হামলায় ১৬৮ জন মারা গিয়েছিল; যার মধ্যে অধিকাংশই শিশু। গতকাল হাঙ্গেরিতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক মাধ্যমে এক পোস্টে পিনের বিষয়টি নিশ্চিত করেছে এবং উল্লেখ করা হয়েছে মিনাবের ঘটনা। ফিফার নিয়ম অনুযায়ী, ‘কোনো সরঞ্জাম বা পোশাকে রাজনৈতিক স্লোগান, বক্তব্য বা ছবি থাকা যাবে না। এই নিয়ম ম্যাচ চলাকালে খেলোয়াড়, কোচ ও সাইডলাইনে থাকা কর্মকর্তা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।’
ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে কয়েক মাস আগেও শোনা যাচ্ছিল নানা কথাবার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একেক সময় একেক কথা বলছিলেন। ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও বলা হচ্ছিল নানা কথাবার্তা। এমনকি ভেন্যু পরিবর্তন করে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতেও নেওয়ার কথাবার্তা চলছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই ম্যাচ খেলতে হবে ইরান ফুটবল দলকে।
যুক্তরাষ্ট্রে খেললেও ইরানের বিশ্বকাপের বেজক্যাম্প মেক্সিকোতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলে দিনে গিয়ে দিনে ফিরতে হবে ইরান দলকে। এবারের বিশ্বকাপে ইরান পড়েছে ‘জি’ গ্রুপে। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ২১ জুন একই মাঠে এশিয়ার দলটির প্রতিপক্ষ বেলজিয়াম। এই লস অ্যাঞ্জেলেসেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। সিয়াটলে ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিসর।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচই হারল বাংলাদেশ। লাফবোরোতে শনিবার নিউজিল্যান্ডের কাছে নিগার সুলতানা জ্যোতির দল হেরেছিল ৬৮ রানে। একই মাঠে আজ মূলপর্বে নামার আগে জয়ের কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। আইরিশদের কাছে শেষ পর্যন্ত হেরেই গেল জ্যোতির দল।
৬ মিনিট আগে
সমালোচকদের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে গিমারেস বলেন, ‘আমার মনে হয় অনেকে কেবল মনোযোগ আকর্ষণের জন্যই এসব কথা বলেন। ব্রাজিল যেকোনো টুর্নামেন্টে খেলতে গেলেই সব সময় ফেবারিট থাকে। আর অন্য কোনো দলের বুকে আমাদের মতো পাঁচটি তারকা নেই।’
১ ঘণ্টা আগে
বল লিটন দাসের হাতে পৌঁছাতেই উচ্ছ্বাস উইকেটরক্ষক লিটন দাসের। নাহিদ রানা-লিটনসহ উদযাপনে ব্যস্ত পুরো বাংলাদেশ দল। সে সময় ক্যামেরার লেন্স ঘুরে গেল রানা-জশ ইংলিসের দিকে। দুজনের মধ্যে কথা-কাটাকাটি হওয়ার অবস্থা হলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ অন্যান্যরা তা হতে দেননি।
২ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের লক্ষ্য নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা রাখলেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে রাখলেন, অন্য কিছু নয়—দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ফরাসিদের একমাত্র লক্ষ্য থাকবে শিরোপা জেতা।
২ ঘণ্টা আগে