
লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। এই ফরোয়ার্ড জানিয়েছিলেন—ফিটনেস ভালো থাকলে এবং চোটে না পড়লেই কেবল ক্যারিয়ারে শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। এসবের জন্য বাড়তি বিশ্রামের বিকল্প নেই মেসির। কিন্তু বিশ্বকাপের আগে সেটা পাচ্ছেন না তিনি।
ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো মনে করেন, বিশ্রামের পরিবর্তে মাঠে থাকাটাই বরং বেশি ভালো হবে মেসির জন্য। এ জন্যই বিশ্বকাপ জয়ী অধিনায়কের বাড়তি বিশ্রামের প্রয়োজন অনুভব করছেন না তিনি। মেসির সঙ্গে পরামর্শ করেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানালেন মাশচেরানো।
মাশচেরানো বলেন, ‘আমরা যতটা সম্ভব তাকে (মেসিকে) যত্নে রাখার চেষ্টা করি। আমরা জানি, সে এমন একজন খেলোয়াড়, যে মাঠে নেমে খেললেই সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করে—এবং সেটাই তার শরীরের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। এই মুহূর্তে সে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছে। সেখান থেকে ফেরার পর আমরা প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব।’
মায়ামির খুব বেশি ম্যাচ না থাকায় মেসির ওপর তেমন চাপ পড়বে না বলেই বিশ্বাস মাশচেরানোর। তিনি বলেন, ‘আমরা এটাও বুঝি যে বিশ্বকাপের আগে এখন শেষ সময়টা চলছে। তবে আমি তাকে যতটা চিনি, এবং তাকে নিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়—তাই আমাদের সব সময় যোগাযোগ খোলা রাখতে হবে, তার শরীর কেমন অনুভব করছে তা নিয়মিত খোঁজ নিতে হবে।’
মেসি মায়ামির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও মনে করিয়ে দিলেন মাশচেরানো, ‘আগামী দুই মাসে আমাদের খুব বেশি মাঝ সপ্তাহের ম্যাচ নেই। মাত্র দুই-তিন সপ্তাহ এমন যাবে, যখন সপ্তাহের মাঝে কোনো খেলা থাকবে না। বাকি সময় প্রতি সপ্তাহে একটি করে ম্যাচ থাকবে। তাই যখনই আমরা তাকে খেলাতে পারব, সেটি দলের জন্য বড় শক্তি হয়ে দাঁড়াবে। নিঃসন্দেহে আমাদের লক্ষ্য পূরণ করতে হলে সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, তাকে ছাড়া আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব।’

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
৮ ঘণ্টা আগে