
হামজা চৌধুরী, শমিত শোমরা আসার পর বাংলাদেশের ফুটবলে উন্মাদনা অনেক গুণ বেড়ে গেছে। ঘরের মাঠে এখন ম্যাচ মানেই দর্শকপূর্ণ স্টেডিয়াম। স্পনসরও একেবারে কম থাকে না। দেশের ফুটবলে নতুন জোয়ারের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৪ কোটি টাকার বেশি আয় করেছে।
এ বছর জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর, হংকং, ভারত—এই তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বে হামজাদের এই তিন ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন বিপুল পরিমাণ দর্শক। উন্মাদনা এতই বেশি ছিল যে স্টেডিয়ামের গেট ভেঙে দর্শক ঢুকতে দেখা গেছে। তাতেই বাফুফের আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা। আজ বাফুফের নির্বাহী সভা শেষে ফেডারেশনের মিডিয়া বিভাগের প্রধান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা ও বাংলাদেশ-ভারত ম্যাচে ১ কোটি ৮৮ লাখ টাকা। আয় আপনাদের জানালাম। এরপর আরও কিছু হয়তো খরচ আছে। সেই খরচগুলা পরবর্তীতে জানাব আমরা। ব্যয় নিয়ে কাজ চলছে।’
সিঙ্গাপুরের বিপক্ষে গত ১০ জুন বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। এরপর ৯ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে গোলবন্যার ম্যাচটা প্রায় ড্র করেই ফেলেছিলেন হামজা-শমিতরা। তবে শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ হেরেছিল ৪-৩ গোলে। ১৮ নভেম্বর ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তাতে ২২ বছর পর ভারতের বিপক্ষে ফুটবলে জিতল বাংলাদেশ। জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে ২-২ গোলে প্রীতি ম্যাচে ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচে দুটি গোলই করেন হামজা। যার মধ্যে হামজার বাইসাইকেল কিক বেশ সাড়া ফেলে দিয়েছে।
ভারতকে হারালেও এশিয়ান কাপের মূল পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। বাছাইপর্বের ‘সি’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিঙ্গাপুর। ৮ ও ৫ পয়েন্ট নিয়ে দুই ও তিনে হংকং ও বাংলাদেশ। ভারত ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে।

তবে ক্যারিক এই হারকে বড় বিপর্যয় হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘এটা মাত্র একটি ম্যাচ। মৌসুমের প্রথম ম্যাচ, তাই হতাশাজনক এবং অবশ্যই কষ্টের। কিন্তু এতে হঠাৎ করে দলের বা ক্লাবের গতিপথ বদলে যায় না। আমাদের শান্ত থাকতে হবে এবং পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’
৪ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৯ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
৯ ঘণ্টা আগে