
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে সমালোচনার শেষ নেই। চার বছরের বেশি বেশির ভাগ সমর্থকই তাঁকে আর বাংলাদেশের ডাগআউটে দেখতে চান না। বাফুফে অবশ্য এ ব্যাপারে বরাবর নীরবতা দেখিয়ে এসেছে। উন্নতমানের কোচ আনতে বাফুফের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে রাজি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলাপর্যায়ে ক্রীড়া স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে আজ সাংবাদিকদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বাফুফেকে উন্নতমানের ইউরোপীয় পর্যায়ের কোচ আনা এবং নারী খেলোয়াড়দের বেতন বৃদ্ধি—এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের জোগাড় করা যায়, সেটা ভাবছি। হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে নেব অথবা যে ফান্ড আছে, সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।’
তাহলে কি হাভিয়ের কাবরেরার পরিবর্তে আসতে যাচ্ছেন নতুন কেউ? উত্তরে উপদেষ্টা বলেন, ‘সেটা বাফুফের সিদ্ধান্ত। তবে ভালো কোচ আনতে গেলে একটা আর্থিক ব্যাপার আছে। আপনারা জানেন যে, ইউরোপের বড় বড় দলগুলো কোচদের যে টাকা দেয়, সেটা হয়তো আমাদের পুরো বাফুফের বার্ষিক বাজেটের সমান। আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারব না। তবে উন্নতমানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা বাধা হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদের দেওয়ার চেষ্টা করছি।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে। এবার একই অবস্থা হলো ওয়েস্ট ইন্ডিজের। আন্তর্জাতিক আকাশপথে নিষেধাজ্ঞা ও নিরাপত্তাজনিত কারণে ভারতে আটকা পড়েছে শাই হোপের দল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ মিনিট আগে
যেকোনো সংবাদ সম্মেলন কিংবা সাক্ষাৎকারে পিটার বাটলার ‘বাস্তবতা’ শব্দটা বলবেনই। বাস্তবতা আসলে কী? ১৬ বছর আগে আন্তর্জাতিক ফুটবলে প্রবেশ করা একটি দল আজ খেলবে এশিয়ার সর্বোচ্চ মঞ্চে। যে দলের অনেককে সমাজের বাঁকা দৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে এই পর্যায়ে আসতে হয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তবতা!
৪০ মিনিট আগে
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আজ আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের প্রতিপক্ষ শক্তিশালী চীন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
১ ঘণ্টা আগে
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে