অবিশ্বাস্য, অসাধারণ-প্রশংসা করতে এই শব্দগুলো অনেক সময় যেন কমই হয়ে যায়। গতকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এক মিনিটের ব্যবধানে জার্মানি ফুটবলারদের চারটি আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা। ‘সুপারম্যান’ গোন্ডাই জার্মানিকে হতাশ করেছেন বারবার।
গতকাল জার্মানি-জাপান ম্যাচে ৭০ মিনিটের সময়কার ঘটনা। প্রথমে আক্রমণ করেন জোনাস হফম্যান। ঠেকিয়ে দিয়েছিলেন গোন্ডা। ফিরতি বলে এরপর শট নেন সার্জিও ন্যাব্রি। জাপানি গোলরক্ষক সেই শটও ঠেকিয়ে দিয়েছেন। এরপর রমের পাসে আবারও হেড দেন ন্যাব্রি, গোন্ডার দেয়ালে আটকে যায় তাঁর সেই চেষ্টাও। ফিরতি বলে ন্যাব্রিকে আরেকবার হতাশ করেন জাপানি গোলরক্ষক।
জার্মানি-জাপান ম্যাচে গতকাল শুরুতে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৩৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন ইকে গুন্ডোগান। গোন্ডার অসাধারণ নৈপুণ্যে জার্মানি আর কোনো গোলই করতে পারেনি। শেষ ১৫ মিনিটের মধ্যে দুটো গোল করে জাপান জিতে যায় ২-১ ব্যবধানে।
জার্মানি, জাপান-দুই দলেরই পরের ম্যাচ দুটো স্পেন ও কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে ২৭ নভেম্বর জার্মানির প্রতিপক্ষ স্পেন এবং জাপান খেলবে কোস্টারিকার বিপক্ষে। আর ১ ডিসেম্বর জাপান খেলবে স্পেনের বিপক্ষে এবং কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে