Ajker Patrika

নাটকীয় জয়ে মোহামেডানকে পেছনে ফেলল সিটি ক্লাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাটকীয় জয়ে মোহামেডানকে পেছনে ফেলল সিটি ক্লাব
গোলের পর সিটি ক্লাবের উচ্ছ্বাস। ছবি: বাফুফে

পিছিয়ে পড়েও হাল ছাড়ল না সিটি ক্লাব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আজ যোগ করা সময়ের নাটকীয় গোলে পিডব্লিউডিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিরপুরের দলটি। এই জয়ে মোহামেডানকে চারে নামিয়ে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে সিটি। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে আবাহনী ও ফর্টিসকে টপকে ছয়ে জায়গা করে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ছয় রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বসুন্ধরা কিংস। সমান ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে সিটি ক্লাব। ছয় ম্যাচে ৮ পয়েন্ট ব্রাদার্সের। আর এখনো জয়হীন পিডব্লিউডি ৩ পয়েন্ট নিয়ে পড়ে আছে দশম স্থানে।

গাজীপুরে তৃতীয় মিনিটেই কর্নার থেকে পিডব্লিউডিকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার ফ্লয়েড বালোকি। সাত মিনিট পরই খাইরুল ইসলামের ক্রস ধরে দৃষ্টিনন্দন ফিনিশিংয়ে সিটিকে সমতায় ফেরান সাঈদ হাসান নিঝুম। ৩৬ মিনিটে বক্সে সাজিদ ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সলোমন কিং।

বিরতির পর ম্যাচ জমে ওঠে আরও। ৭৪ মিনিটে সাব্বির হোসেনকে ফাউল করে পিডব্লিউডিকে পেনাল্টি উপহার দেন সিটির ডিফেন্ডার তানভীর হোসেন। স্পট কিক থেকে ২-২ করেন এমবিদা ইয়োহান। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে খলনায়ক থেকে নায়ক বনে যান তানভীরই। ফ্রি-কিক থেকে আসা বল পিডব্লিউডি গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি নিচু শটে সিটিকে জয় এনে দেন তিনি।

প্রথম চার ম্যাচে জয়হীন থাকা ব্রাদার্স পঞ্চম ম্যাচে আবাহনীকে হারানোর পর আজও জয়ের ধারা ধরে রেখেছে। চট্টগ্রামের বিপক্ষে সায়েদ রেজার জোড়া ও জয়ের এক গোলে সহজ জয় পায় গোপীবাগের দলটি। চট্টগ্রামের হয়ে জাফল ইকবাল কেবল ব্যবধানই কমিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত