
মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন প্রত্যাখ্যান করেছে ফিফা। ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) করা আপিল খারিজ হওয়ায় মরক্কোর বিপক্ষে ম্যাচে সতর্ক থাকতে হবে ফরাসি উইঙ্গারকে। ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে নিষিদ্ধ হতে পারেন তিনি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। তার আগে সংবাদ সম্মেলনে আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করেন দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘ওলিসের হলুদ কার্ড নিয়ে কোনো পরিবর্তন হয়নি। বুধবার সকালে ফিফার কাছ থেকে আমরা সিদ্ধান্ত পেয়েছি যে, ওলিসের হলুদ কার্ড বহাল থাকবে।’
প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ম্যাতিয়াস গালার্জার সঙ্গে সংঘর্ষের ঘটনায় হলুদ কার্ড দেখেন ওলিসে। ওই ঘটনায় প্যারাগুয়ের মিডফিল্ডার মাটিতে পড়ে মুখ চেপে ধরলেও রিপ্লেতে দেখা যায়, ওলিসে শুধু তাঁর জার্সি ধরেছিলেন। এ কারণেই কার্ড বাতিলের আবেদন করেছিল ফ্রান্স।
কার্ড বাতিলের আবেদন নিয়ে আশাবাদী ছিল ফ্রান্স। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে ওলিসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত দেয়নি ফিফা।
মরক্কো ম্যাচের আগে চোট কাটিয়ে ফেরার পথে আছেন অরেলিয়েন চুয়ামেনি। কুঁচকির চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। চুয়ামেনিকে নিয়ে দেশম বলেন, ‘আমার কাছে এখনো সব তথ্য নেই। তবে সে (চুয়ামেনি) আগের চেয়ে ভালো অনুভব করছে। একমাত্র তাকেই নিয়ে আমাদের মূল্যায়ন করতে হচ্ছে। সে অনুশীলনে ফিরেছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। বাকি সব খেলোয়াড়ই প্রস্তুত আছে।’

অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
১ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
১ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৩ ঘণ্টা আগে
ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে
৫ ঘণ্টা আগে