
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি সংস্করণে কোনো ম্যাচই খেলা হয়নি জিম্বাবুয়ের। বাংলাদেশ সিরিজ দিয়ে তাদের চার মাসের অপেক্ষা ফুরোচ্ছে। আইসিসি ইভেন্টের সেই দল থেকে তিন পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে।
সিকান্দার রাজাকে অধিনায়ক করে গতকাল জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়া ব্রেন্ডন টেলরের বদলি হিসেবে সুযোগ পাওয়া বেন কারেন এবারও নিজের জায়গা ধরে রেখেছেন। গ্রায়েম ক্রেমার বাঁ হাতের আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন। বিশ্বকাপ দলে থাকা আরেক ক্রিকেটার টনি মুনিয়ঙ্গা নেই বাংলাদেশ সিরিজের দলে।
টেলর, ক্রেমার ও মুনিয়ঙ্গা—বিশ্বকাপ দলে থাকা এই তিন ক্রিকেটারের পরিবর্তে বাংলাদেশ সিরিজের দলে সুযোগ পাওয়া এক জন তো হলেন কারেন। অপর দুই ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি ও টপঅর্ডার ব্যাটার মিল্টন শুম্বা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে যে নিয়ামহুরি সুযোগ পাবেন, সেটা একরকম অনুমিতই ছিল। হারারেতে সিরিজের একমাত্র টেস্টে পেয়েছেন ৬ উইকেট। একই মাঠে ৬ জুলাই প্রথম ওয়ানডেতে ২ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ৩৩ রান করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।
নিয়ামহুরি এখন পর্যন্ত ৫ টেস্ট ও ৬ ওয়ানডে খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর অভিষেক হয়নি। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০২৪ সালে। আর ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শুম্বা এখন পর্যন্ত খেলেছেন ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি। প্রেমাদাসায় ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের পর আর জিম্বাবুয়ের জার্সিতে খেলা হয়নি তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ তিনি খেলেছেন ২০২২ সালে।
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠাই জিম্বাবুয়ের অন্যতম সেরা সাফল্য। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই তিন আইসিসির ইভেন্ট মিসের পর সুযোগ পেয়ে সেটা কাজে লাগাল জিম্বাবুয়ে। যদিও আফ্রিকার দলটি সুপার এইটে কোনো ম্যাচ জিততে পারেনি।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষ হবে ১১ জুলাই। হারারেতে পরশু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ হবে বুলাওয়েতে। ১৫, ১৭ ও ১৯ জুলাই হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারেন, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ফাইনালের স্পেনের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের আগের রাতে পুরো দলকে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। সেই ছবির সঙ্গে দিয়েছেন আবেগঘন একটি বার্তাও।
২৩ মিনিট আগে
অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
৫ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
৫ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৭ ঘণ্টা আগে