Ajker Patrika

ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক    
ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা
ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে ফ্রান্স। ছবি: সংগৃহীত

এ মাসের শেষে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।

ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আছেন তিন গোলরক্ষক লুকাস শেভালিয়ের, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা। রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগে ৮, ৬ ও ৯ ফুটবলার আছেন। আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে এরই মধ্যে ৯৪ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছেন। জিতেছেন গোল্ডেন বুট।

এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে আছেন উসমান দেম্বেলে, রান্দাল কোলো মুয়ানি, দেজির দুয়ের মতো তারকারা। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে অবদান রাখেন দেম্বেলে ও দুয়ে। সবশেষ ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দেম্বেলে ৮ গোল করেছেন ও ৬ গোলে অ্যাসিস্ট করেন। দুয়ে পাঁচটি করে গোল ও অ্যাসিস্ট করে জেতেন টুর্নামেন্টের তরুণ ফুটবলারের পুরস্কার।

রক্ষণভাগে দুই হার্নান্দেজ ভাই থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজের সঙ্গে আছেন ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানোরা। আর রিয়াল মাদ্রিদের তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে এনগোলো কান্তে, অরেলিঁয়ে চুয়ামেনিরা সামলাবেন মাঝমাঠ।

২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ব্রাজিল-ফ্রান্স প্রীতি ম্যাচ। এক সপ্তাহের মধ্যেই কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স। ২৯ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে ফ্রান্স-কলম্বিয়া ম্যাচ। বিশ্বকাপে গ্রুপ পর্বে আই গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে ও বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দল। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে।

ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের দল

গোলরক্ষক: লুকাস শেভালিয়ের, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা

রক্ষণভাগ: লুকাস দিগনে, মালো গুসতো, থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ, পিয়েরে কালুলু, দায়োত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম স্যালিবা

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, আদ্রিয়াঁ রাবিও, অরেলিঁয়ে চুয়ামেনি, মানু কোনে, ওয়ারেন জায়ের এমেরি

আক্রমণভাগ: কিলিয়ান এমবাপ্পে, ম্যাগনেস আকলিউচি, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, হুগো একিতিকে, মার্কাস থুরাম, মাইকেল ওলিস, রান্দাল কোলো মুয়ানি, দেজির দুয়ে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উত্তপ্ত কলকাতা: মমতার গাড়ি লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, বিজেপি-তৃণমূল সংঘর্ষ

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের উত্থানের ইঙ্গিত, কেরালায় শেষ দুর্গ হারাচ্ছে বাম

যেসব পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছে ইসলাম

অপরাধীরা বেপরোয়া, পুলিশে অস্বস্তি অভিযান নিয়ে

রেকর্ড ৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিল স্যামসাং পরিবার, বাংলাদেশেও বাস্তবায়নের পরিকল্পনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত