টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ শুরু করল হার দিয়ে। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছেন লিওনেল মেসিরা। এই হার ফুটবল ইতিহাসেরই অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে। এই হারে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ হয়ে গেছে ‘ডু অর ডাই’ ম্যাচ। যেখানে আর্জেন্টাইনদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
এই দল অবশ্য র্যাঙ্কিং ও পরিসংখ্যানে সৌদি আরবের চেয়ে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ। তবে আর্জেন্টিনা আশা দেখতে পারে তাদের সঙ্গে নিজেদের পরিসংখ্যানে। মেক্সিকো-পোল্যান্ড এই দুই দলের বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আকাশি-নীলরা। ২৬ নভেম্বর এই লুসাইল স্টেডিয়ামেই মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। মেক্সিকো-আর্জেন্টিনা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩৫ ম্যাচ। আর্জেন্টিনা জিতেছে ১৬ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ এবং ড্র হয়েছে ১৫ ম্যাচ। বিশ্বকাপে এখন পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে তিনবার, তিনবারই জিতেছে আর্জেন্টিনা।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে মেক্সিকোকে ৬-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ২০০৬ বিশ্বকাপে লাতিন আমেরিকার দলটি জিতেছিল ২-১ গোলে আর ২০১০ বিশ্বকাপে জিতেছিল ৩-১ ব্যবধানে। মেক্সিকোর পর আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ড। ৩০ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে পোলিশদের বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। এখন পর্যন্ত আর্জেন্টিনা-পোল্যান্ড মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং ড্র হয়েছে ৩ ম্যাচ। বিশ্বকাপে দুবারের দেখায় একটি করে ম্যাচ জিতেছে দুই দল।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
১৯৭৪ বিশ্বকাপে ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। ঠিক তার পরের বিশ্বকাপ ১৯৭৮ সালে পোলিশদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টাইনরা। মেক্সিকো, পোল্যান্ড—এ দুই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে তো জিততে হবেই। গ্রুপ ‘সি’-এর বাকি ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তেদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
৯ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
২৮ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে