
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিয়ে শিরোপা ধরে রাখার প্রাথমিক ধাপ সম্পন্ন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এবার শিরোপার দাবিদার অনেকেই। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এককভাবে কাউকে ফেবারিট না বললেও শিরোপা যে বড় দলের ঘরেই উঠবে সেই নিশ্চয়তা দিচ্ছেন।
অস্ট্রিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘অনেক দলই বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। এই বিশ্বকাপ কোনো ফেবারিট বা নির্দিষ্ট খেলোয়াড়দের ওপর নির্ভর করছে না, এটি মানসিক এবং শারীরিক বিষয়ের ওপর নির্ভরশীল... আমি নিশ্চিত বড় দলগুলোর কোনো একটিই ট্রফি জিতবে। আমরা লড়াইয়ে থাকব, তবে পথটা খুব কঠিন হতে যাচ্ছে।’
গ্রুপ পর্বের বাধা পার হওয়াটা যে মোটেও সহজ ছিল না, তা মনে করিয়ে দিয়ে স্কালোনি বলেন, ‘অনেকেই ভেবেছিল কাজটা সহজ হতে যাচ্ছে, কিন্তু আপনারা দেখলেন যে তা ছিল না। এটি বেশ কঠিন ছিল, তবে আমরা কোয়ালিফাই করেছি।’
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জয় পেলেও আলবিসেলেস্তেদের বেশ ভুগতে হয়েছে। তবে দলের এই প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতার প্রশংসা করে কোচ বলেন, ‘যখন আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, দল তা করে। যদিও তারা আমাদের খুব বেশি বিপদে ফেলতে পারেনি। আমাদের ভুগতে হয়েছে, কিন্তু আমরা জানি কীভাবে এই পরিস্থিতি সামাল দিতে হয়... দল জানে কোন মুহূর্তে কী করতে হবে।’
লিওনেল মেসির প্রথমার্ধের পেনাল্টি মিসের ধাক্কা দল কীভাবে সামাল দিল—এমন প্রশ্নের জবাবে স্কালোনি খেলোয়াড়দের মানসিক পরিপক্বতার প্রশংসা করে বলেন, ‘পেনাল্টি মিস করাটা অবশ্যই একটা ধাক্কা ছিল। পেনাল্টি আদায়ের আগের মুভমেন্টটা ছিল চমৎকার এবং সেটি গোল দিয়ে শেষ করতে পারলে দারুণ হতো। আমার মনে হয় আমাদের ভেতর এমন একটা অনুভূতি কাজ করছিল যে—যদি গোলটা হয়ে যেত, তবে পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু দল আবারও ঘুরে দাঁড়িয়েছে; মাঝে দুই বা তিন মিনিট এমন ছিল যখন মনে হচ্ছিল কিছুই ঘটছে না। তবে দল যেভাবে আবার চেনা ছন্দে ফিরে এসেছে, তা তাদের পরিপক্বতারই লক্ষণ। আর লিও যখন একবার চেনা ছন্দে ফেরে, তখন সবাই জ্বলে ওঠে। এর পুরো কৃতিত্বই দলের।’
টুর্নামেন্টের গতি ও মিডফিল্ডারদের তাড়না নিয়ে স্কালোনি বলেন, “বিশেষ করে মাঠের মিডফিল্ড অংশটাতেই মূলত বিশ্বকাপের আসল লড়াইটা হচ্ছে। সব দলের মিডফিল্ডাররাই অবিশ্বাস্য পরিশ্রম করছে। আমাদের মিডফিল্ডাররাও দারুণ খাটছে; তারা যেমন বল পায়ে ছন্দ দেখাচ্ছে, তেমনি দলের প্রয়োজনে কঠোর পরিশ্রম করতেও হাত গুটিয়ে রাখছে না। এটা দেখতে সত্যিই দারুণ লাগে।”
আর্জেন্টিনা দলে লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসের মতো ফর্মে থাকা দুই স্ট্রাইকারকে একসঙ্গে খেলানোর প্রসঙ্গে স্কালোনি দলের ভারসাম্যের দিকেই বেশি জোর দিয়েছেন। কৌশলগত এই জটিলতা নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘মাঝে মাঝে মানুষ আমাকে জিজ্ঞেস করে লাউতারো ও হুলিয়ান একসঙ্গে খেলতে পারে কি না... কাজটা কিন্তু কঠিন, তাই না? লাউতারো, হুলিয়ান, লিও... এরপর রক্ষণ সামলানো এবং মাঠে দৌড়ানোর বিষয়ও তো আছে, আপনারা জানেন। আমি তাদের একসঙ্গে খেলাতে পছন্দ করব কারণ আমি এই তিনজনকে নিয়েই রোমাঞ্চিত। কিন্তু লিওকে খেলতেই হবে কারণ এটা আমার সিদ্ধান্ত। প্রশ্নটা ভালো, কিন্তু এর সমাধান সহজ নয়। আমরা যদি দলের ভারসাম্য হারিয়ে ফেলি, তবে আমরা একটি দুর্বল দলে পরিণত হতে পারি এবং আমরা তা মোটেও চাই না।’

চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে—এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সংবাদমাধ্যমটিকে জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চ মানেই রোমাঞ্চ, কৌশল আর নতুন কোনো রূপকথার জন্ম। হিউস্টনে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল-উজবেকিস্তান। তবে দুই দলের লড়াইটি কেবল মাঠের ৯০ মিনিটের ফুটবলীয় মারপ্যাঁচের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে জড়িয়ে আছে আবেগঘন মনস্তাত্ত্বিক। আর এই গল্পের মূল কেন্দ্রে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের বুকে ১০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট এক দেশ কেপ ভার্দে। বিশ্বব্যাংকের হিসাবে জনসংখ্যা মাত্র সোয়া পাঁচ লাখ। ফুটবল মানচিত্রে যাদের নাম খুঁজে পেতে খোদ ফুটবলবোদ্ধাদেরও বেগ পেতে হতো, সেই ‘নীল হাঙররাই’ এখন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন। অভিষেক বিশ্বকাপেই দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও
১ ঘণ্টা আগে
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন ম্যাচের বয়স ২১ মিনিট। উরুগুয়ের বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূরে ফ্রি-কিক পেল কেপ ভার্দে। ফ্রি-কিক নিতে এলেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার কেভিন পিনা। তাঁর নেওয়া নিচু শটটি উরুগুয়ের দুই ডিফেন্ডারের হাঁটুর মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে গেল।
১ ঘণ্টা আগে