
আনুষ্ঠানিকভাবে শেষ লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়। মনুমেন্তালে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত আর্জেন্টিনা-বেনিন ম্যাচের শেষ বাঁশি বাজতেই ঘটল মেসি গল্পের সমাপ্তি। লিওনেল স্কালোনিও যেন তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
মেসির এই দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের বড় একটা অংশ জুড়ে ছিলেন স্কালোনি। ২০১৮ সাল থেকে স্কালোনি আছেন আর্জেন্টিনার কোচের দায়িত্বে। এ বছরের ডিসেম্বর পর্যন্ত তাঁর চুক্তি আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে। ১৯ জুলাই নিউজার্সির ফাইনালের পর থেকে চুক্তি নবায়ন নিয়ে যে আলোচনা চলছে, আজ মেসির বিদায়ী ম্যাচেও সে ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। স্কালোনি এক রকম ধোঁয়াশা রেখে বলেন, ‘এখনো নতুন কোনো আপডেট নেই। সবকিছু ভালোভাবে এগোলে আমি কোচিং চালিয়ে যাব।’
আট বছর মেসির ছায়াসঙ্গী হিসেবে ছিলেন স্কালোনি। আর্জেন্টিনার সব পরিকল্পনাই আবর্তিত হতো মেসিকে ঘিরে। একমাত্র মেসির জায়গা বাদে আর কারও জায়গা একাদশে নিশ্চিত নয় বলে এক সময় মন্তব্যও করেছিলেন স্কালোনি। এবার সেই স্কালোনিকে ভবিষ্যতে দল সাজাতে হবে মেসিকে ছাড়া।
দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে এক বিশ্বকাপ, দুই কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা জিতেছেন মেসি। তাঁর এই চার শিরোপা জয়ের অংশীদার কোচ স্কালোনিও। বেনিনের বিপক্ষে আজ আর্জেন্টিনার ৩-০ গোলে জয়ের পর মেসির ক্যারিয়ারের অর্জন স্কালোনি তুলে ধরেন। আর্জেন্টাইন কোচ বলেন, ‘মেসি যে উত্তরাধিকার রেখে গেছে, সেটাঅবিশ্বাস্য। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে কাজ করবে এটা। মাঠে তার মতো আর কখনো কাউকে পাওয়া যাবে না। তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।'
বিদায়ী ম্যাচে দলের তিনটি গোলেই অবদান রেখেছেন মেসি। নিকো পাস, নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করিয়েছেন। ৭১ মিনিটে পেনাল্টি থেকে করেন গোল। ৩-০ গোলে জয়ের পর তাঁর বিদায়ী ভাষণ স্কালোনিসহ মনুমেন্তালের দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। এনসো ফের্নান্দেসসহ কয়েক জন ফুটবলারের চোখে দেখা গেছে অশ্রু। আতশবাজি আর মেসিকে ঘিরে নাচানাচিতে হয়ে গেল তাঁর বিদায়।

লেজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আজ দুটি ম্যাচ রয়েছে। বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। রাত ৯টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ সময় তখন সকাল। কিন্তু ৯ ঘণ্টা পিছিয়ে থাকা বুয়েনস এইরেসের মনুমেন্তালে তখনো রাত। ভক্ত-সমর্থকদের মতো লিওনেল মেসিও খুব করে চাইছিলেন, যেন এই রাত শেষ না হয়। কিন্তু কখনো না কখনো থেমে যেতে হয়। আর্জেন্টিনা-বেনিন ম্যাচের শেষ বাঁশি বাজতেই বেজে গেল আন্তর্জাতিক ফুটবলে মেসির পথচলা।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-বেনিন নয়, মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটা আগে থেকেই মেসিময়। লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ দেখতে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ ছিল এই ম্যাচে। ম্যাচটা মেসি নিজের রাজকীয় পারফরম্যান্সে করে রাখলেন মেসিময়। এমনকি আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের জার্সি পাওয়া নিয়ে বেনিনের দুই ফুটবলা
২ ঘণ্টা আগে
লিওনেল মেসি যখন মাইক্রোফোন হাতে কিছু একটা বলে উঠলেন, তখন পুরো মনুমেন্তাল করতালিতে ফেটে পড়ল। মুখে হাসি থাকলেও বিদায় বেলায় যে একটা কষ্ট কাজ করছে, সেটা কি আর বলতে! চোখ দিয়ে ঝরেছে দু এক ফোঁটা অশ্রু। আবেগ সামলে উপস্থিত সবার সামনে দিলেন ভাষণ।
৩ ঘণ্টা আগে