Ajker Patrika

পারেদেসের অজ্ঞান হওয়া নিয়ে রসিকতা করলেন ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৮: ০২
পারেদেসের অজ্ঞান হওয়া নিয়ে রসিকতা করলেন ডি মারিয়া
পারেদেস ও দি মারিয়া। ছবি: সংগৃহীত

বোকা জুনিয়র্সের কোপা সুদামেরিকা জয়ে বন্ধু লেয়ান্দ্রো পারেদেসকে অভিনন্দন জানিয়েছেন আনহেল দি মারিয়া। একই সঙ্গে শিরোপা উদ্‌যাপনের পর পারেদেসের অজ্ঞান হওয়ার ঘটনা নিয়েও মজা করেছেন আর্জেন্টাইন তারকা।

কয়েক দিন আগেই রোসারিও সেন্ট্রালের কাছ থেকে বার্ষিক লিগ শিরোপা ছিনিয়ে নিয়েছিল বোকা জুনিয়র্স। তবু শনিবার রাতে বোকা কোপা সুদামেরিকা জেতার পর আনন্দ প্রকাশ করেন ডি মারিয়া। বন্ধুর সাফল্যে খুশি হয়ে তাঁকে বার্তা পাঠিয়েছেন এই উইঙ্গার।

জিমনাসিয়া দে মেন্দোজাকে ৩-১ গোলে হারিয়ে ক্লাউসুরা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে রোসারিও সেন্ট্রাল। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পারেদেসের সাফল্য নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ডি মারিয়া। পিএসজি ও আর্জেন্টিনা জাতীয় দলে পারেদেসের সাবেক সতীর্থ তিনি।

ডি মারিয়া বলেন, ‘আমি তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম। তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। যখন আপনার আজীবনের বন্ধুরা কিছু অর্জন করে, নিজেদের স্বপ্ন পূরণ করে, তখন তা সত্যিই বিশেষ কিছু। বিষয়টি আমাকে খুব আনন্দ দেয়।’

কোপা সুদামেরিকানা জয়ের পর সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন পারেদেস। ঘটনাটি বোকা সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়ালেও পরে তাঁর পরীক্ষা নিরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষার ফলও স্বাভাবিক আসে।

পারেদেসের সেই ঘটনা নিয়ে হাসতে হাসতে ডি মারিয়া বলেন, ‘আমার মনে হয়, সে ভয়ে জমে গিয়েছিল, পুরোপুরি ঘাবড়ে গিয়েছিল, হা হা। সে নিজেই বলেছে, এত বেশি চক্কর দেওয়ার পর শেষ পর্যন্ত তার মাথা ঘুরে গিয়েছিল।’

পারেদেসের অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে ছিল পানিশূন্যতা। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ও তীব্র আর্দ্রতার মধ্যে শিরোপা উদ্‌যাপনের সময় দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পর তাঁর শরীর দুর্বল হয়ে পড়ে। শরীর শিথিল হওয়ার সময় পা দুর্বল হয়ে আসায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

বন্ধুর সুস্থতা ও উদ্‌যাপনের আনন্দকে গুরুত্ব দিয়ে ডি মারিয়া বলেন, ‘আমরা একটু হাসাহাসি করেছি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে ঠিক ছিল এবং সতীর্থদের সঙ্গে জয়টা উপভোগ করতে পেরেছে। এটাই সবচেয়ে ভালো দিক।’

এদিকে রোসারিও সেন্ট্রালের হয়ে ক্লাউসুরা টুর্নামেন্টে আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন ডি মারিয়া। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার পর এখন তাঁর নজর পরবর্তী লড়াইয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত