
বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তেজনা বিরাজ করছে। অনিশ্চয়তার মাঝে শোনা গেল ভিন্ন কথা। বিশ্বকাপের ভেন্যু বদলের চেষ্টা করছে ইরান।
জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ইরানের যৌথ আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপ। সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ। কিন্তু যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্পর্ক এতটা তিক্ত পর্যায়ে চলে গিয়েছে যে ইরান এখন অন্য ভেন্যুতে খেলার চেষ্টা করছে।মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে গতকাল ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ লিখেছেন, ‘ট্রাম্প স্বীকার করছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তাহলে আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্র সফর করব না। ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে মেক্সিকোতে আয়োজন করা হয় ইরানের ম্যাচগুলো।’
যুক্তরাষ্ট্র-ইরানের সম্পর্কের টানাপোড়েনের কারণে বিশ্বকাপে ইরানের না খেলাই উত্তম মনে করেন ট্রাম্প। ১২ মার্চ ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছিলেন, ‘ইরানকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের (ফুটবলার ও ভক্ত-সমর্থক) জীবন ও নিরাপত্তার ব্যাপারটা দেখলে বিশ্বকাপে খেলা ঠিক হবে বলে মনে হচ্ছে না।’
ট্রাম্প গত বৃহস্পতিবার পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর পাল্টা জবাব দিয়েছিল ইরানও। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরান ফুটবল দল লিখেছিল, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন। এর পরিচালনাকারী সংস্থা কোনো একক দেশ নয়, আয়োজন করে ফিফা। ইরান এই বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে প্রথম দিকের তালিকায় ছিল। ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না। বরং বাদ পড়তে পারে সেই দেশ, যারা নামে স্বাগতিক দেশ। কিন্তু এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নেই।’
বিশ্বকাপে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। যেখানে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি। এ কারণে মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দুনিয়ামালি জানিয়েছিলেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে না। রাজনৈতিক কারণে বিশ্বকাপ থেকে কোনো দলের নাম প্রত্যাহারের উদাহরণ খুব একটা নেই। এখন ইরান কি বিশ্বকাপে অংশ নেবে নাকি তাদের ছাড়াই হবে বিশ্বকাপ, সেটা সময়ই বলে দেবে।

প্রথম দিনের শেষ বিকেলের ৬ ওভারে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল পাকিস্তানকে। এরপরও স্বস্তির কথা হলো, বিনা উইকেটেই দিনটা পার করতে পেরেছিল সফরকারীরা। কিন্তু শান মাসুদের দলের দ্বিতীয় দিনের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো।
৪২ মিনিট আগে
বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে শুধু ব্রাজিলেই নয়, গোটা ফুটবল বিশ্বে এখন আলোচনার খেরাক জুগিয়েছে বিষয়টি।
১ ঘণ্টা আগে
আরেকটি ফাইনাল, আরেকটি হতাশা। ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর এর ট্রফি ছুঁতে পারল না আল নাসর। নিজেদের মাঠ আলাওল পার্কে শনিবার রাতে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সৌদি ক্লাবটির।
১ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে চারশ পার করা সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে দেখা গেল ভিন্ন চিত্র। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছে ২৭৮ রানে। বাংলাদেশকে তিনশর আে অলআউট করে কিছুটা স্বস্তিতেই ছিল পাকিস্তান।
২ ঘণ্টা আগে