
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে চারশ পার করা সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে দেখা গেল ভিন্ন চিত্র। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছে ২৭৮ রানে। বাংলাদেশকে তিনশর আগে অলআউট করে কিছুটা স্বস্তিতেই ছিল পাকিস্তান।
বাংলাদেশের সংগ্রহ বড় হতে না দিয়ে লিড নেওয়ার স্বপ্ন বুনছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারীদের ব্যাটিং লাইনে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। তারপর উইকেটের দেখা পান মেহেদী হাসান মিরাজ। এই দুজন যেন বোঝাতে চাইলেন—বাংলাদেশকে হাতের নাগালে রাখলেও শান মাসুদের দলের জন্য কাজটা মোটেও সহজ হবে না। বরং কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য।
ব্যাটিং বিপর্যয় সামলে লিটন দাসের লড়াকু সেঞ্চুরিতে (১২৬) শেষ পর্যন্ত পৌনে তিনশর কোটায় যেতে পারে বাংলাদেশ। রান তাড়ায় প্রথম দিনের শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে ২১ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুতেই অতিথি শিবিরে আঘাত হানেন তাসকিন। দুই ওপেনারকে প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার। দিনের দ্বিতীয় ওভারেই ফেরান আব্দুল্লাহ ফজলকে। লিটনের গ্লাভসবন্দী হওয়ার আগে ৯ রান করেন তিনি। নিজের করা পরের ওভারে ১৩ রান করা আজান আওয়াইসকেও ফেরান তাসকিন। দলীয় ২৩ রানে ২ উইকেটের দলে পরিণত হয় পাকিস্তান।
এই ধাক্কা সামলে একাদশে ফেরা বাবর আজমকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন মাসুদ। কিন্তু এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিরাজের করা ১৭তম ওভারের দ্বিতীয় বলে শর্ট কাভারে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন অধিনায়ক। ৬১ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। মাসুদ ফেরেন ২১ রান করে।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২৪ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে