
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—সামাজিক মাধ্যমে সংগঠনগুলো লিওনেল মেসির বাবার মৃত্যুতে দিচ্ছে শোকবার্তা। তারকা ফুটবলারের বাবা হারানোর ঘটনায় আসলে শোকাহত পুরো বিশ্বই। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলও এর বাইরে নয়।
আর্জেন্টিনার স্থানীয় সময় গতকাল সকালে মেসির বাবার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় শোকবার্তায়। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানাতে বেশ কিছু কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এএফএ। ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন, খেলোয়াড় ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরতে হবে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
১৪ আগস্ট পর্যন্ত শোকের প্রতীক হিসেবে এএফএর সকল স্থাপনায় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশরন। গতকাল দেশটির প্রিমিয়ার লিগের আতলেতিকো তুকুমান-রিয়েস্ত্রা ম্যাচ শুরুর আগে খেলোয়াড়-রেফারিরা ১ মিনিট নীরবতা পালন করেন। ফুটবলারদের কালো আর্মব্যান্ড পরে খেলতে দেখা গেছে। গ্যালারিতে দেখা গেছে মেসি ও তাঁর বাবার ছবি।
মেসির বাবার মৃত্যুতে শোকবার্তায় এএফএ বলেছে, ‘এই গভীর শোকের মুহূর্তে সভাপতি ক্লদিও তাপিয়া, নির্বাহী কমিটির সদস্যরা এবং পুরো আর্জেন্টাইন ফুটবল পরিবার লিওনেল, তাঁর ভাই, পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছে। আমরা তাঁদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা পুরো পরিবারের পাশে রয়েছি।’
বাবার মৃত্যুর খবর পেয়ে মেসি মায়ামি থেকে রওনা দেন জন্মস্থান রোজারিওর উদ্দেশ্যে। রোজারিওর স্থানীয় সময় রাত ৮টায় পৌঁছান তিনি। বাংলাদেশ সময় সেটা আজ ভোর পাঁচটা। বাবাকে শেষ বিদায় জানাতে মেসি যখন রোজারিওতে, ঠিক কয়েক ঘণ্টা পর কয়েক হাজার মাইল দূরে মায়ামিতে মাঠে নেমেছে তাঁর দল ইন্টার মায়ামি। লিগস কাপের ম্যাচটিতে মন্তেরের কাছে মেসিবিহীন মায়ামি হেরেছে ২-১ গোলে।
মেসি না থাকায় আজ লিগস কাপে ইন্টার মায়ামিকে নেতৃত্ব দিয়েছেন রদ্রিগো দি পল। ৩২ মিনিটে গোলের পর দি পল নিজের জার্সি খুলে ফেলেন। মেসির ১০ নম্বর জার্সি পরে সতীর্থকে সমর্থন জানান দি পল। মায়ামির ফুটবলাররাও খেলেছেন কালো আর্মব্যান্ড পরে।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) একাদশ-ভারতের তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন আজ। এখন পর্যন্ত এলএসসি একাদশ এগিয়ে ১১২ রানে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে করেছে ১০৬ রান। এর আগে প্রথম ইনিংসে দলটি ৮ উইকেটে ৩৫৭ রানে ইনিংস ঘোষণা করে। ভারত প্রস্তুতি ম্যাচে নিয়মিত অধিনায়ক শুবমান গিলকে না পাওয়ায় লোকেশ রাহুল হলেন অধি
৩১ মিনিট আগে
প্রথমবারের মতো শিরোপা জয় বলে কথা। কলম্বোর প্রেমাদাসায় গতকাল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম শিরোপা জয়ের পর উদযাপনে মত্ত গল গ্যালান্টস। ফাইনালে একাদশে নুরুল হাসান সোহান সুযোগ না পেলেও চ্যাম্পিয়ন দলটির অংশীদার তো তিনিও। তবে শিরোপা জয়ের পর উদযাপন করেননি বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
৪৪ মিনিট আগে
অস্ট্রেলিয়ার দুটি আলাদা প্রান্তের শহর ডারউইন ও ম্যাকে। একদিকে প্রচণ্ড গরম, আর্দ্রতা আর হঠাৎ নেমে আসা বৃষ্টি; অন্যদিকে লবণপানির কুমিরের উপস্থিতি। এমন পরিবেশেই এবার টেস্ট ক্রিকেটের জন্য মাঠ প্রস্তুত করছেন জেক পাভলিচ ও পিটার কাজাকফ। চেনা চ্যালেঞ্জের সঙ্গে তাঁদের লড়াইটা তাই একেবারেই আলাদা।
২ ঘণ্টা আগে
বোলারের হাত থেকে বল ছোড়ার একটা অবয়ব সামাজিক মাধ্যমে পোস্ট করেছে দুবাই ক্যাপিটালস। খেলোয়াড়ের নাম প্রকাশ না করলেও বোলিং অ্যাকশন দেখে অনেকেই বুঝে গেছেন তিনি আর কেউ নন, বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাইয়ের হয়েই খেলতে যাচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে