
লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত পুরো ফুটবল বিশ্ব। হোর্হে মেসিকে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের ক্যারিয়ার গড়ার নেপথ্যের নায়কও বলা চলে। বাবার মৃত্যুতে মেসি জন্মশহর রোজারিওতে চলে গেলেও ইন্টার মায়ামির তারকা রদ্রিগো দি পল মনে করিয়ে দিয়েছেন বিশ্বজয়ী এই তারকাকে।
মেসিবিহীন মায়ামি আজ লিগস কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলেছে মেক্সিকোর ক্লাব মন্তেরের বিপক্ষে। এই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে মায়ামি হেরেছে ২-১ গোলে। দলের একমাত্র গোল করেন দি পল। আর্জেন্টাইন মিডফিল্ডার গোলের পর স্মরণ করেছেন মেসিকে। গোল করে নিজের জার্সি খুলে ফেলেন। মেসির ১০ নম্বর জার্সি পরে সতীর্থর প্রতি সমর্থন জানিয়েছেন দি পল।
মায়ামির নু স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে শোকের আবহেই খেলতে নামে ইন্টার মায়ামি। মেসির বাবার মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করে শুরু হয় লিগস কাপের মায়ামি-মন্তেরে ম্যাাচ। আর্জেন্টাইন তারকার বাবার মৃত্যুতে মায়ামির খেলোয়াড়েরা খেলেন কালো আর্মব্যান্ড পরে। অধিনায়ক মেসি রোজারিওতে চলে যাওয়ায় নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে নেন দি পল। ৩২ মিনিটে দি পলের গোলেই এগিয়ে যায় মায়ামি। বক্সের বাইরে থেকে কাসেমিরোর পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন দি পল। নিজের জার্সির নিচে থাকা মেসির ১০ নম্বর জার্সি পরে সতীর্থকে সমর্থন জানানোর দি পলের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
প্রথমার্ধ মায়ামি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই সমতায় ফেরে মন্তেরে। ৪৭ মিনিটে সমতাসূচক গোল করেন মন্তেরে ফরোয়ার্ড হুগো কুইপার্স। ১-১ সমতায় ড্র হওয়া যখন সময়ের ব্যাপার, তখন ম্যাজিক দেখায় মেক্সিকোর ক্লাবটি। ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেন মন্তেরে ফরোয়ার্ড দিয়েগো রসি।
ফুটবল বিশ্বকাপ চলার সময়ই মেসির বাবার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। তাতে করে আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুসু টিভির উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনিয়া চাকরি খুইয়েছিলেন। অনেক দিন ধরেই মেসির বাবা হোর্হে মেসি অসুস্থ ছিলেন। গতকাল আর্জেন্টিনার স্থানীয় সময় সকালে ৬৮ বছর বয়সে বিশ্বজয়ী ফুটবলারের বাবা মারা গিয়েছেন। মেসির দীর্ঘদিনের এজেন্ট ছিলেন তাঁর বাবা। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত ও আলোচনাতেও যুক্ত ছিলেন হোর্হে।

ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৪ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৪০ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
২ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম-মুমিনুল হকদের ব্যস্ততা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তাঁদের জন্য জাতীয় লিগের সূচি বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে