
ফুটবল বিশ্বকাপের আগে তিন মাস সময়ও বাকি নেই। প্রিয় দলের ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলগুলোও প্রস্তুত হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য। এই সময়ে ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা।
ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে এ মাসের শেষের দিকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। যার মধ্যে পরশু বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ। ঠিক এমন সময়ই দুঃসংবাদ দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দলটির ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহিস ছিটকে গেছেন প্রীতি ম্যাচের দল থেকে। এক বিবৃতিতে সিবিএফ বলেছে, ‘রোববার রাতে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডান হাঁটুতে মারাত্মক চোট পান মাগালহিস। স্ক্যান করে বোঝা গেছে, খেলার মতো অবস্থাতে নেই তিনি।’
ব্রাজিলের ঠিক পরের দিনই মাঠে নামবে আর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হবে আর্জেন্টিনা-মৌরিতানিয়া প্রীতি ম্যাচ। এই সময়ে দুঃসংবাদ পেল আর্জেন্টিনাও। মৌরিতানিয়া-জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও লিওনার্দো বালের্দি। ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
ক্লাব ফুটবলে রিভার প্লেটের হয়ে খেলেন মন্তিয়েল। পরশু রাতে ইস্তুদিয়েন্তেসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মন্তিয়েল। আরেক ডিফেন্ডার বালের্দির পরিবর্তে লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ক্লাব ফুটবলে কুয়ার্তা খেলেন রিভার প্লেটের হয়ে। আর্জেন্টিনা বদলি খেলোয়াড় নিলেও ব্রাজিল নতুন কাউকে নেবে না বলে জানিয়ে দিয়েছে।
ফ্রান্সের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৬টায় অরল্যান্ডোতে মাঠে গড়াবে ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রীতি ম্যাচ।এবারের ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ২০ জুন ফিলাডেলফিয়ায় হবে ব্রাজিল-হাইতি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ। আর আর্জেন্টিনা এবার খেলতে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৬ জুন; প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপ ‘জে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১৩ ঘণ্টা আগে