
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের আগে ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পূর্বাভাসের পর আফ্রিকার প্রতিনিধিদের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় তিনবারের চ্যাম্পিয়নরা। লিওনেল মেসিদের দ্বিতীয় ম্যাচের আগেও তাই আলোচনায় চ্যাটজিপিটির ভবিষ্যদ্বাণী।
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়াও বিশ্বকাপ অভিযান শুরু করেছে জয় দিয়ে। জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে ইউরোপের দলটি। তবে ম্যাচজুড়ে অস্ট্রিয়ার রক্ষণভাগের দুর্বলতাও চোখে পড়েছে বেশ। দুই দলের প্রথম ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী করেছে চ্যাটজিপিটি।
চ্যাটজিপিটি জানিয়েছে, আর্জেন্টিনা রক্ষণে দৃঢ়তা, খেলার নিয়ন্ত্রণ এবং আক্রমণভাগে কার্যকারিতার দিক থেকে এগিয়ে আছে। তবে অস্ট্রিয়াও প্রতিপক্ষকে চাপে ফেলার মতো সুযোগ তৈরি করতে সক্ষম। চ্যাটজিপিটির মূল্যায়ন বলছে, অস্ট্রিয়াকে ২-১ গোলে হারাবে আর্জেন্টিনা। একই সঙ্গে ম্যাচটি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও জানিয়েছে চ্যাটজিপিটি।
বিশ্লেষণে আরও বলা হয়েছে, আর্জেন্টিনা বল দখল ও ম্যাচ নিয়ন্ত্রণে আধিপত্য বজায় রাখবে। তবে অস্ট্রিয়ার পাল্টা আক্রমণ ম্যাচে উত্তেজনা তৈরি করবে। সব মিলিয়ে পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি হবে কাছাকাছি লড়াইয়ের, যেখানে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে।

বিশ্বকাপের মঞ্চে মাঠের লড়াইয়ের পাশাপাশি নিজেদের দেশের চলমান সংকটের কথাও তুলে ধরল ইরান। যুক্তরাষ্ট্র ছাড়ার আগে লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিটি রেখে গেছেন ইরানি ফুটবলাররা, যেখানে আতিথেয়তার জন্য স্বাগতিক শহরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্মরণ করা হয়েছে মিনাবের এক স্কুলে নিহত শিশুদের।
১ মিনিট আগে
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর বড় ধাক্কা খেল জার্মানি। সেই ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলের নির্ভরযোগ্য সেন্ট্রাল ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এবার নিশ্চিত হয়েছে, টুর্নামেন্টের বাকি অংশে আর খেলা হচ্ছে না তার।
২৯ মিনিট আগে
বিশ্বকাপের শুরুতেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে যেন বুঝিয়েছেন, ৩৯ ছুইছুই বয়সেও দলের জন্য কতটা কার্যকর তিনি। এমন পারফরম্যান্সের পর চারদিক থেকে এই ফরোয়ার্ডকে নিয়ে প্রশংসা বাক্য শোনা যাচ্ছে। সবশেষ মেসিকে প্রশংসায় ভাসালেন কিলিয়ান এমবাপ্পে।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংলিশ মুলুকে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল—প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
৩ ঘণ্টা আগে