
দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংলিশ মুলুকে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল—প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী অ্যাশেজ সিরিজ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট আয়োজনের পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়; দ্বিপাক্ষীয় সিরিজের অংশ হিসেবে বাংলাদেশকে আতিথেয়তা দেবে ইংল্যান্ড। এর আগে সবশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে সম্ভাব্য ভেন্যু হিসেবে লর্ডস ও ওভালকে বিবেচনায় রেখেছে ইসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ঠিক হওয়ার ওপর। সম্প্রতি লর্ডসের উইকেট নিয়ে সমালোচনা হওয়ায় ফাইনালটি ওভালে সরিয়ে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে না হলে বাংলাদেশের বিপক্ষে এই ঐতিহাসিক মাঠেই টেস্ট খেলবে ইংল্যান্ড।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ইংল্যান্ডের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ম্যাচ দুটি হওয়ার কথা মিরপুর ও চট্টগ্রামে। সবকিছু ঠিক থাকলে চার মাসের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ।
ইংল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সেই সিরিজে দুটি সেঞ্চুরি করেন তামিম। অন্যদিকে পাঁচ উইকেটের দুর্দান্ত স্পেল করেছিলেন সাকিব। ওই সফরের দলে থাকা মুশফিকুর রহিমই কেবল এখন টেস্ট দলে খেলা একমাত্র ক্রিকেটার হিসেবে টিকে আছেন।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে