
রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে শেষ হাসি হাসল বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ দিনের আলোচনার পর স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে কাতালানরা। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্প্যানিশ ক্লাবটি।
রদ্রির জন্য ৭৫ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৬৩ কোটি টাকা। রোববার বার্সেলোনার পরিচালক ডেকো ও ম্যানচেস্টার সিটির ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা চুক্তির বিষয়টি চূড়ান্ত করেন। চুক্তির কাগজপত্রে স্বাক্ষর, রদ্রির মেডিকেল পরীক্ষার পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
চুক্তির পথ অবশ্য সহজ ছিল না। ১০ দিন আগে রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সেলোনার প্রস্তাবে সম্মতি জানান রদ্রি। খেলোয়াড়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে এরপর বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসে সিটি। যদিও ইংলিশ ক্লাবটির প্রাথমিক ইচ্ছা ছিল রদ্রির সঙ্গে চুক্তি নবায়ন করা।
রদ্রিকে পেতে ম্যানসিটিকে পাঁচবার প্রস্তাব দেয় বার্সা। এর মধ্যে চারটি ছিল আনুষ্ঠানিক, আর একটি মৌখিক। প্রথম প্রস্তাবে বার্সেলোনা ৪৫ মিলিয়ন ইউরো নির্দিষ্ট অঙ্কের সঙ্গে অ্যাড-অন দেওয়ার প্রস্তাব করে। কিন্তু সিটি চেয়েছিল ৯০ মিলিয়ন ইউরো—নির্দিষ্ট অঙ্ক ও অ্যাড-অন মিলিয়ে।
এরপর শুরু হয় দুই পক্ষের দর-কষাকষি। বার্সেলোনা ধাপে ধাপে তাদের প্রস্তাব ৫ মিলিয়ন ইউরো করে বাড়াতে থাকে, বিপরীতে সিটি তাদের দাবি ১০ মিলিয়ন ইউরো করে কমায়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে বার্সা ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়, যেখানে নির্দিষ্ট অঙ্ক ও অ্যাড-অন—দুটিই অন্তর্ভুক্ত ছিল।
তখন দুই পক্ষের ব্যবধান ছিল মাত্র ১০ মিলিয়ন ইউরো। শেষ পর্যন্ত রোববার সেই ব্যবধানও ঘুচে যায়। ৭৫ মিলিয়ন ইউরোতেই চুক্তি চূড়ান্ত করে দুই ক্লাব।
সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকলেও তাঁকে বিনা মূল্যে ছাড়তে রাজি ছিল না ইংলিশ ক্লাবটি। ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রদ্রির জন্য ন্যায্য মূল্য পাওয়াকেই অগ্রাধিকার দিয়েছে ম্যানসিটি।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
৮ মিনিট আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
৩২ মিনিট আগে
অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম সারির ক্রিকেটার আছেন হাতেগোনা কয়েকজন। ব্রোঞ্জের লড়াইয়ে এমন একটা দলের কাছে ৬৩ রানে হেরেছে লিটন দাসরা। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন প্রধান কোচ মোহাম
২ ঘণ্টা আগে