
রেকর্ড বইয়ের পাতাগুলো যেন নিজের মনের মতো নতুন করে লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা যখন এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল, ডালাস তখন রূপ নিলো শুধুই ইতিহাস গড়ার মঞ্চে।
জোড়া গোলে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার ম্যাচে আরও কীর্তি গড়েছেন মেসি। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো একক আসরে নিজের দলের পক্ষে প্রথম ৫টি গোল করার অনন্য রেকর্ড স্পর্শ করেন তিনি। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার করা ৫টি গোলের সবকটিই এসেছে তাঁর পা থেকে।
একই সঙ্গে ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা ৩ ম্যাচে একাধিক (২ বা তার বেশি) গোল করার নজিরও গড়লেন মেসি। ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার গিয়ের্মো স্তাবিলে এবং ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরির স্যান্ডর কোকসিসের পর এই রেকর্ডে হানা দিলেন তিনি।
এখানেই শেষ নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ভিন্ন দলের বিপক্ষে গোল করার বিশ্বরেকর্ডটি এখন এককভাবে মেসির দখলে। এত দিন জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসাএবং ব্রাজিলের রোনালদো নাজারিওর সর্বোচ্চ ১০টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার রেকর্ড ছিল। অস্ট্রিয়াকে শিকার বানিয়ে বিশ্বমঞ্চে নিজের তালিকায় ১২তম ভিন্ন দেশকে যুক্ত করলেন মেসি।
পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ৬টি ম্যাচে গোল করার অবিশ্বাস্য ধারাবাহিকতার নজিরও গড়েন তিনি। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের জাঁ ফন্তেইন এবং ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের জাইরজিনিয়োর পর দীর্ঘ ৫৬ বছর পর এই কীর্তি ছুঁলেন তিনি।
ক্লোসার পর বিশ্বকাপে ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে ৪ বা তার বেশি গোল করার কীর্তিও এখন মেসির দখলে। ২০১৪ (৪ গোল) ও ২০২২ (৭ গোল) বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপে ৫ গোল করে ফেললেন তিনি।

চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে—এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সংবাদমাধ্যমটিকে জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’
১৬ মিনিট আগে
বিশ্বকাপের মঞ্চ মানেই রোমাঞ্চ, কৌশল আর নতুন কোনো রূপকথার জন্ম। হিউস্টনে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল-উজবেকিস্তান। তবে দুই দলের লড়াইটি কেবল মাঠের ৯০ মিনিটের ফুটবলীয় মারপ্যাঁচের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে জড়িয়ে আছে আবেগঘন মনস্তাত্ত্বিক। আর এই গল্পের মূল কেন্দ্রে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
৪১ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের বুকে ১০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট এক দেশ কেপ ভার্দে। বিশ্বব্যাংকের হিসাবে জনসংখ্যা মাত্র সোয়া পাঁচ লাখ। ফুটবল মানচিত্রে যাদের নাম খুঁজে পেতে খোদ ফুটবলবোদ্ধাদেরও বেগ পেতে হতো, সেই ‘নীল হাঙররাই’ এখন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন। অভিষেক বিশ্বকাপেই দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও
৪২ মিনিট আগে
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন ম্যাচের বয়স ২১ মিনিট। উরুগুয়ের বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূরে ফ্রি-কিক পেল কেপ ভার্দে। ফ্রি-কিক নিতে এলেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার কেভিন পিনা। তাঁর নেওয়া নিচু শটটি উরুগুয়ের দুই ডিফেন্ডারের হাঁটুর মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে গেল।
১ ঘণ্টা আগে