
আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ঘরের মাঠে খেলতে নামার সুযোগ, দর্শকদের সমর্থন এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলে পালা বদলের হাওয়া—সব মিলিয়ে এবারের টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশের লক্ষ্যও একটাই, ২৩ বছর ধরে অধরা থাকা সাফের ট্রফি আবারও ঘরে তোলা। সেই লক্ষ্য সামনে রেখেই প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন জার্মান কোচ টমাস ডুলি।
গতকাল ভুটানের থিম্পুতে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের ড্র। সেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে স্বাগতিক ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। ড্রয়ের পর অন্তত কাগজ-কলমে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। যদিও আজকের পত্রিকাকে ডুলি বলেন , ‘জীবনে কোন কিছুই সহজ নয় । শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে খেলাও সহজ হবে না।’
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮১) চেয়ে ছয় ধাপ পিছিয়ে আছে শ্রীলঙ্কা (১৮৭)। ভুটানের অবস্থান ১৯২। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ খেলেছে ছয় বছর আগে। ১৭ ম্যাচের মধ্যে ১১টিতেই পেয়েছে জয়। শ্রীলঙ্কার বর্তমান দলটি অন্য রকম। বাংলাদেশের মতো তারা ডানা মেলার চেষ্টা করছে প্রবাসীদের ওপর ভর করে। গত এশিয়ান কাপ বাছাইয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল চায়নিজ তাইপেকে দুবার হারিয়েছে তারা। তাই বাংলাদেশকে অতীত পরিসংখ্যান ভুলেই নামতে হবে। ভুটানের ক্ষেত্রে অবশ্য অতীতের দুঃস্মৃতি তাড়া করবে বারবার। তাদের বিপক্ষে ১৭ ম্যাচ খেলে দুবার অঘটনের শিকার হতে হয় বাংলাদেশের। যদিও গত বছর ঘরের মাঠে ভুটানকে ২-০ গোলে হারিয়েছেন হামজা-জামালরা।
বাংলাদেশের গ্রুপে নেপালেরও যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ফুটবলের বাইরে আছে নেপাল। ফলে তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপালও এবারের সাফে খেলতে পারবে। সে ক্ষেত্রে তাদের রাখা হবে বাংলাদেশের গ্রুপেই। ‘এ’ গ্রুপে তখন চারটি দল হবে এবং বাংলাদেশের ম্যাচসংখ্যাও বেড়ে যাবে।
সাফের আগে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। কিরগিজস্তানের কাছে ত্রিদেশীয় সিরিজ খেলার আমন্ত্রণ পেলেও তাতে বাদ সেধেছেন কোচ ডুলি। বড় দলের বিপক্ষে খেলে আত্মবিশ্বাস হারাতে চান না তিনি। তাই কিরগিজস্তানে খেলা অনিশ্চিত।
এবারের সাফে থাকছে না কোনো অতিথি দল। তিন বছর আগে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সর্বশেষ আসরে মধ্যপ্রাচ্যের কুয়েত ও লেবাননকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুই দলই সেবার সেমিফাইনালে উঠেছিল, এমনকি কুয়েত খেলেছিল ফাইনালও। তবে এবার সাফ কর্তৃপক্ষ প্রতিযোগিতাকে আবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে।
গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল জায়গা করে নেবে সেমিফাইনালে। এরপর ফাইনাল।
আগামী ৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের। ১৭ নভেম্বর হবে ফাইনাল। দীর্ঘ আট বছর পর বাংলাদেশ আবারও আয়োজকের ভূমিকায় ফিরছে। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৬ সালেও ঢাকায় হয়েছিল সাফ। ২০০৩ সালে ঘরের মাঠেই প্রথম এবং এখন পর্যন্ত মাত্র একবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর আর কখনো ট্রফি হাতে তোলা হয়নি।
সেই ইতিহাস বদলানোর সুযোগ এবার আবারও সামনে। ঘরের মাঠ, পরিচিত পরিবেশ এবং দর্শকদের সমর্থনকে শক্তিতে পরিণত করতে পারলে ২৩ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। তাই ড্র শেষ হওয়ার পর থেকেই বাংলাদেশের দৃষ্টি এখন একটাই—দক্ষিণ এশিয়ার ফুটবলের সিংহাসনে বসা।

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হতে বেশি সময় বাকি নেই। জসপ্রীত বুমরাকে নিয়েও শোনা যাচ্ছে একেকরকম সংবাদ। কদিন আগে তাঁকে নিয়ে সুখবর পাওয়া গেলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। এবার ভারতের তারকা পেসারের সিরিজ এক রকম শেষ বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
২৩ মিনিট আগে
ঘরের ছেলে ঘরে ফিরেছেন বলেই কি এত উন্মাদনা! ফুটবলার হিসেবে না হলেও কোচ হিসেবে ফ্রান্স ফুটবলে তো ফিরেছেন জিনেদিন জিদান। সেকারণেই যে ফ্রান্স-ইতালি ম্যাচ মাঠে গড়াতে বাকি এখনো দুই মাস, জিদানকে এক নজর দেখতেই ম্যাচের পুরো টিকিট বিক্রি হয়েছে। তাও একটা-দুইটা টিকিট নয়, ৮০ হাজার টিকিট।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও টেলিভিশন ধারাভাষ্যকার ডেভিড হুকসের সেই আলোচিত উক্তি মনে আছে? ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের আগে হুকস বলেছিলেন, ‘দুটি টেস্টই এক দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। বাস্তবতা হলো, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে থাকার যোগ্য নয়।’
২ ঘণ্টা আগে
এর আগে টানা পাঁচ বছর ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। তাঁর অধীনে ৬৫টি টেস্টে ২৭ জয় পেয়েছে ইংলিশরা, যা ইংল্যান্ডের কোনো টেস্ট অধিনায়কের সর্বোচ্চ। ২০২২ সালে নেতৃত্ব ছেড়ে দিলেও ব্যাট হাতে নিজের চেনা ছন্দেই ছিলেন রুট। দলের ক্রান্তিকালে আবার তাঁকে গুরু দায়িত্ব দিল ইসিবি। ফের নেতৃত্ব পেয়ে তারকা ক্রিকেটার
২ ঘণ্টা আগে