বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্ট দলের অধিনায়ক হিসেবে জো রুটকে ফিরিয়েছে ইংল্যান্ড। নেতৃত্বের দৌড়ে হ্যারি ব্রুকের নাম জোরালোভাবে শোনা গেলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এর আগে টানা পাঁচ বছর ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। তাঁর অধীনে ৬৫টি টেস্টে ২৭ জয় পেয়েছে ইংলিশরা, যা ইংল্যান্ডের কোনো টেস্ট অধিনায়কের সর্বোচ্চ। ২০২২ সালে নেতৃত্ব ছেড়ে দিলেও ব্যাট হাতে নিজের চেনা ছন্দেই ছিলেন রুট। দলের ক্রান্তিকালে আবার তাঁকে গুরু দায়িত্ব দিল ইসিবি। ফের নেতৃত্ব পেয়ে তারকা ক্রিকেটার বললেন, আগের অভিজ্ঞতাই এবার তাঁর জন্য সবচেয়ে বড় শক্তির কারণ হবে।
ইসিবির প্রকাশিত এক ভিডিওতে রুট বলেন, ‘অনুভূতিটা প্রায় আগের মতোই। দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ সব সময়ই বিশেষ কিছু। তবে এবার আমি এমন একটি অবস্থানে আছি, যেখানে কীভাবে নেতৃত্ব দিতে হয়, কী প্রয়োজন, সাফল্য কেমন দেখায়—এসব বিষয়ে আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আবার কঠিন সময়ও দেখেছি।’
ইংল্যান্ডের জন্য সেরাটা দিতে বদ্ধপরিকর রুট, ‘আমার কাছে ফিরে দেখার মতো অনেক অভিজ্ঞতা আছে, যা আমাকে এবং দলকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। খুব বেশি অধিনায়ক এমন সুযোগ পান না। বিশেষ করে আমার মতো এত ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বার দায়িত্ব পাওয়ার সুযোগ বিরল। তাই সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। আমাদের সামনে যে দারুণ ক্রিকেট রয়েছে, সেগুলোর জন্যও মুখিয়ে আছি।’
রুটের দ্বিতীয় দফার অধিনায়কত্ব শুরু হবে আগামী ১৯ আগস্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নতুন কোচ স্টিফেন ফ্লেমিংকে সঙ্গে নিয়ে নতুন অধ্যায় শুরু করবে ইংলিশরা। অভিজ্ঞ রুটের নেতৃত্বে দলটি আবারও সাফল্যের ধারায় ফিরতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

ঘরের ছেলে ঘরে ফিরেছেন বলেই কি এত উন্মাদনা! ফুটবলার হিসেবে না হলেও কোচ হিসেবে ফ্রান্স ফুটবলে তো ফিরেছেন জিনেদিন জিদান। সেকারণেই যে ফ্রান্স-ইতালি ম্যাচ মাঠে গড়াতে বাকি এখনো দুই মাস, জিদানকে এক নজর দেখতেই ম্যাচের পুরো টিকিট বিক্রি হয়েছে। তাও একটা-দুইটা টিকিট নয়, ৮০ হাজার টিকিট।
২৬ মিনিট আগে
আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ঘরের মাঠে খেলতে নামার সুযোগ, দর্শকদের সমর্থন এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলে পালা বদলের হাওয়া—সব মিলিয়ে এবারের টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশের লক্ষ্যও একটাই, ২৩ বছর ধরে অধরা থাকা সাফের ট্রফি আবার
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও টেলিভিশন ধারাভাষ্যকার ডেভিড হুকসের সেই আলোচিত উক্তি মনে আছে? ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের আগে হুকস বলেছিলেন, ‘দুটি টেস্টই এক দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। বাস্তবতা হলো, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে থাকার যোগ্য নয়।’
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ৫৫ মিলিয়ন ইউরো পেলেই তোরেসকে বিক্রি করবে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা ৭৮১ কোটি টাকার বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, এই ফরোয়ার্ডকে এখনো নিজেদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে কাতালানরা। তবে তাঁকে যেকোনো মূল্যে ধরে রাখতেই হবে—সেই পথে হাঁটতে চায় না লা লিগ
২ ঘণ্টা আগে