
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
কাতার বিশ্বকাপ জয়ের পর আর বিশ্বকাপে দেখা যাবে না—এমন কথা আগেই বলে রেখেছিলেন মেসি। কিন্তু এখনো দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে—এই আশায় বুক বাঁধছেন ভক্তরা। একাধিক সাক্ষাৎকারে আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, কেবল সুস্থ থাকলে এবং ফর্মে থাকলেই আরও একটি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে দেখা যাবে তাঁকে। বিশ্বকাপ শুরুর তিন মাস আগেও নিশ্চিত নয়, মেসি ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন কি না।
আন্তর্জাতিক বিরতিতে আগামীকাল ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ১ এপ্রিল তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। তার আগে সংবাদ সম্মেলনে মেসি বিশ্বকাপ খেলবে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘এটা মেসিকে করার মতো প্রশ্ন। আমার অবস্থান আপনারা আগেই জানেন। আমি তাকে দলে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। ফুটবলের স্বার্থেই তার থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। তবে সিদ্ধান্তটা আমার নয়—মেসির নিজের। ওর মানসিক অবস্থা ও শারীরিক ফিটনেসই এখানে মূল বিষয়।’
মেসির নিয়ে তাড়াহুড়ো করতে চান না স্কালোনি, ‘বিষয়টা কঠিন, কারণ শুধু আর্জেন্টিনার মানুষই নয়—সারা বিশ্বের মানুষ তাকে মাঠে দেখতে চায়। আমি চাই সে খেলুক। কিন্তু সিদ্ধান্তটা মেসির। শান্তভাবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে। এ নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই। আমরা জানি, সে যাই সিদ্ধান্ত নেবে সেটাই দলের এবং তার নিজের জন্য সেরা হবে। আমরা আশা করি, সে থাকবে।’
আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচেই খেলতে দেখা যাবে মেসিকে। স্কালোনি বলেন, ‘মেসি দুই ম্যাচেই খেলবে, তবে শুরু থেকেই নামবে কি না—সেটা আমরা দেখব। নিজেদের মাটিতে আরও দুটি ম্যাচ পাওয়া—একজন আর্জেন্টাইন হিসেবে তাকে মাঠে দেখার দারুণ সুযোগ। সে যখন থাকে, আমরা যে আনন্দ পাই, সেটাই উপভোগ করার সুযোগ এটি।’

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
৮ ঘণ্টা আগে